চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলবদলে জাঁকজমকের ঐতিহ্য যেন শুধুই অতীত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

পেশাদার লিগ ফুটবলের শেষদিনে দলবদল করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী ও মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলো। তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের নিয়ে ছোট-মাঝারি সারির ক্লাব বিজেএমসি ও রহমতগঞ্জের লক্ষ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরে টেবিলের মাঝামাঝিতে থাকা!

অতীতে দলবদলে জাঁকজমক পসরা সাজানো ঐতিহ্যবাহী আবাহনী এবার দলবদলের শেষদিনে আনুষ্ঠানিকতা সেরেছে দায়সারা ভাবে। তবে সোমবার বিকেলে মোহামেডান তাদের খেলোয়াড়দের নিয়ে ফুটবল ফেডারেশনে আসে উৎসবমুখর পরিবেশেই। যদিও হাতি-ঘোড়া, ঢাক আর ব্যান্ড বাজনার পুরনো ঐতিহ্য-সংস্কৃতির ছিটেফোঁটাও দেখা যায়নি এদিন। একটা সময় দলবদলের মাঝপথে খেলোয়াড় ছিনতাইয়ের ঘটনা এখন যেন ভুলতে বসা অতীত!

তারকা স্ট্রাইকার এমিলির হাতে এবারও থাকছে সাদা-কালোদের নেতৃত্বভার। আবাহনীর বিদেশি মিডফিল্ডার ল্যান্ডিংকে দলে ভেড়ানোই কেবল চমক মোহামেডানের। এশিয়ান কোটায় বাংলাদেশে খেলতে এসেছেন গোল্ডকোস্ট এফসিতে খেলা জাপানি ফুটবলার উরে নাগাতা।

Banglabid

লিগ নিয়ে খেলোয়াড়দের বড় প্রত্যাশা থাকলেও টিম ম্যানেজমেন্টের নেই শিরোপা জয়ের আত্মবিশ্বাস! চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন না দেখে প্রতিযোগিতায় সম্মানজনক স্থানে থাকাই যেন তাদের লক্ষ্য।

‘চ্যাম্পিয়ন হতে চাই বললেই তো হবে না। তবে আমাদের দলে মিলি, নিপ্পন, মিশু, তকলিসদের মতো খেলোয়াড় আছে। আশা করি তারা ভালো খেলবে।’ মোহামেডান ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর সহজ-সরল স্বীকারোক্তি।

দলবদলে পুরনো ঐতিহ্যবাহী ক্লাব হিসেবে মোহামেডানের চমক নেই। কিন্তু নতুন হিসেবে যথেষ্ট চমক দেখাচ্ছে এবারই বিপিএলে আসা বসুন্ধরা কিংস। দলে আছেন জাতীয় দলের দুই ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ ও মাহবুবুর রহমান সুফিল। বিদেশি কোটায় উড়িয়ে আনা হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলার মার্কোস ভিনিসিয়াস দ্য সিলভাকে।

Reneta

লিগের মাঝামাঝি অবস্থানে থাকার লক্ষ্য ব্রাদার্স ও টিম বিজেএমসির। গেল আসরে ইন্ডিপেনডেন্ট কাপ লিগের প্রথমপর্বে বড় দলগুলোকে হারিয়ে চমক দেখানো রহমতগঞ্জ মুসলিম এন্ড ফ্রেন্ডস সোসাইটির লক্ষ্য গতবারের চেয়ে এগিয়ে থাকা। তাদের দলে আছেন ভারতের আই-লিগের ক্লাব চার্চিল ব্রাদার্সের দুই আফ্রিকান মান্ডে ওসাগি ও সিয়ো জুনাপিওকে। আছেন রেঞ্জার্স এমসিতে খেলা আরেক আফ্রিকান ড্যামিয়েন চিগোজি উদেহ। এশিয়ান কোটায় আছেন আইজল এফসি ক্লাবে খেলা জাপানি ফুটবলার আটুসি ইনোজাওয়া।

২০ অক্টোবর ফেডারেশন কাপ দিয়ে নতুন মৌসুম শুরু করবে পেশাদার লিগে অংশ নিতে যাওয়া ১৩টি ক্লাব। আন্তর্জাতিক নির্বাসনে থাকায় অনেকটাই ঝিমিয়ে ছিল বাংলাদেশের জাতীয় ফুটবল। কিন্তু সাফ ফুটবল ও বঙ্গবন্ধু গোল্ডকাপ আবারও যেন জাগিয়ে তুলেছে বাংলাদেশের ফুটবলকে। জাতীয় ফুটবলে আলোড়নের সেই ধারা ঘরোয়া ফুটবলে কতটা বজায় থাকবে সেটা জানা যাবে ২০ অক্টোবর আসর শুরুর পরই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যানইউ কিনছেন সৌদি যুবরাজ?

পরবর্তী

নির্বাচনে ইসির জন্য বরাদ্দ ৭শ’কোটি টাকা

পরবর্তী

নির্বাচনে ইসির জন্য বরাদ্দ ৭শ’কোটি টাকা

ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়ায় মামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT