চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকদের মাঠে আসতে বললেন মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাঠে খেলছে দেশি তারকা, সঙ্গে বিশ্বের নানা প্রান্তের নামি-দামি ক্রিকেটাররা। অথচ গ্যালারি ফাঁকা! বড্ড খাপছাড়া লাগছে শের-ই-বাংলা স্টেডিয়াম! বিপিএলে দর্শকখরা চোখে পড়ছে ক্রিকেটারদেরও। চট্টগ্রাম ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম তাই ক্রিকেটপ্রেমীদের আহবান জানালেন মাঠে এসে খেলা উপভোগের।

‘আমি দর্শকদের উদ্দেশে এটাই বলব, এত বড় বড় খেলোয়াড় এসেছে- স্মিথ, ওয়ার্নার, রাসেল, পোলার্ড, তাদের খেলা যদি মাঠে বসে না দেখেন তাহলে আর কোথায় দেখবেন।’

বুধবার মিরপুরে সিলেট সিক্সার্স ও চট্টগ্রাম ভাইকিংসের ম্যাচে হাজারখানেক দর্শকও দেখা যায়নি। খেলা শেষে সংবাদ সম্মেলনে ভাইকিংস অধিনায়ক মুশফিকের কাছে জানতে চাওয়া হয় কেনো দর্শক হচ্ছে না। জবাবে বাস্তবতাটা তুলে ধরলেন চট্টগ্রাম অধিনায়ক।

‘ফাঁকা গ্যালারি তো থাকবে ভাই। মোবাইলে লাইভ দেখতে পারে, বাসায় বসে বসে আরামে দেখতে পারে। যখন বাইরে কাজ করে তখন টিভিতে দেখে বা মোবাইলে দেখে। এই কারণেও হতে পারে। আগে আবাহনী-মোহামেডান খেলা যখন হত, লিগের খেলা যদি দেখেন, তা তো কোথাও দেখার সুযোগ থাকত না, তখন অনেক দর্শক হত। এখানে সবাই জানে, সারা বছর আন্তর্জাতিক খেলা এত হয় যে অনেকে ভাবে এখন একটু বিশ্রাম নেই আন্তর্জাতিক খেলা হলে দেখব।’

বিপিএলের প্রথম পর্ব থেকেই এত বিদেশি তারকার সম্মিলন আগে দেখা যায়নি। তবুও দর্শক আসছে না মাঠে। ম্যাচ যত গড়াচ্ছে শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি ফাঁকা হচ্ছে ততই! ক্রিকেটপাগল বাংলাদেশিদের কথা ভাবলে যেটা বিস্ময়েরই!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬মুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেঞ্চের শক্তি বাড়াতে টি-টুয়েন্টি আদর্শ প্ল্যাটফর্ম: মুশতাক

এপ্রিল ২৫, ২০২৬

টি-টুয়েন্টি দলে মোস্তাফিজ-নাহিদের না থাকাকে সুযোগ হিসেবে দেখছে নিউজিল্যান্ড

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে ফের সক্রিয় ইডি

এপ্রিল ২৫, ২০২৬

ফ্রান্স ও রিয়ালের গুরুত্বপূর্ণ সময়ে চোটে এমবাপে

এপ্রিল ২৫, ২০২৬

৩ মাসের মধ্যেই সড়কে নামছে দেশীয় ইলেকট্রিক যানবাহন

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT