চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থানায় শুটিং, ভয়ে ছিলেন রিয়া!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

করোনার কারণে দীর্ঘদিন ঘরে থাকার পর শুটিংয়ে ফিরেছেন সানজানা সরকার রিয়া। যিনি কাজল আরেফিন অমির জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে আলোচিত হয়েছেন। 

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে রিয়া জানান, তিনি গেল ২৪ আগস্ট শুটিংয়ে অংশ নিয়েছেন।  শুটিং হয়েছে ধানমন্ডি থানায়। প্রথম দিন থেকেই শুটিং নিয়ে ভয়ে ছিলেন। তবে ভয়টা থানায় শুটিং হয়েছে বলে নয়! রিয়া বললেন, প্রথমদিনে শুটিংয়ে বেশ ভয় পেয়েছি কারণ একটাই, করোনার সংক্রমণ!

রিয়া বলেন, শুটিং সেটে গিয়ে ভয় লাগছিল। কেউ যখন হাঁচি বা কাশি দিচ্ছিল বিশেষ করে তখন ভয় লাগছিল। অবশ্য সেফটি মেনেই শুটিং করেছি। শট দেয়ার পর স্যানিটাইজার ব্যবহার করেছি বা ক্যামেরার পিছনে গিয়ে মাস্ক পরে ছিলাম।

Banglabid

থানায় শুটিং হওয়ার অনুভূতি জানিয়ে এই অভিনেত্রী বলেন, থানায় শুটিং হবে শুনে খুবই এক্সাইটেড ছিলাম। জেলার, হাজত, লকাপ, পুলিশ সম্পর্কে নতুন ধারণা পেয়েছি। পুলিশরাও খুব হেল্পফুল ছিল। এটা আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। কারণ আগে এসব ফেইস করিনি।

ব্যাচেলর পয়েন্ট সিজন ১ ও ২ এর পর আবার নতুন সিজন (৩) এর শুটিং শুরু হয়েছে। তবে এ সিজনে কাজটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না রিয়া। তিনি মনে করেন, ব্যাচেলর ইউনিট পরিবারের বাইরে আরেকটা পরিবার।

রিয়া বলেন, আমি খুব কম কাজ করি। তবে এই সিরিয়ালের শুটিংটা আরাম করেই করি। সবাই আমার ভীষণ আপন। কখন শুটিং শুরু হয় আর কখন শেষ হয় ঠিকমতো বোঝাই যায়না।

Reneta

‘ব্যালেচর পয়েন্ট’-এর নতুন সিজন নিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, প্রত্যেকের চরিত্র আগেরটাই থাকবে। হয়তো নতুন কাস্টিং যোগ হতে পারে। কিন্তু কারও চরিত্রে পরিবর্তন আসবে না। তিনি বলেন, ধানমন্ডি থানায় রিয়া একদিন শুটিং করেছে। সম্ভবত এই প্রথম সে থানায় গিয়ে শুটিং করেছে।

৫৮ পর্ব থেকে মোশন রকের ব্যানারে ১০ সেপ্টেম্বর ধ্রুব টিভির ইউটিউবে সপ্তাহে (তিনদিন) বৃহস্পতিবার থেকে শনিবার রাতে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ২ আবার প্রচারে আসবে। ১৫ টির মতো পর্ব প্রচারের পর ‘সিজন ২’ শেষ হবে। পরের সপ্তাহ থেকে শুরু হবে ব্যাচেলর পয়েন্ট ‘সিজন ৩’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটকব্যাচেলর পয়েন্টরিয়ালিড বিনোদনসিজন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মসজিদে বিস্ফোরণ দুর্ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখা হবে: কাদের

পরবর্তী

২০২১ সালের জন্য প্রস্তুত হচ্ছে বলিউড, থাকছে বড় ধামাকা

পরবর্তী

২০২১ সালের জন্য প্রস্তুত হচ্ছে বলিউড, থাকছে বড় ধামাকা

মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১৭

সর্বশেষ

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT