চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২১ সালের জন্য প্রস্তুত হচ্ছে বলিউড, থাকছে বড় ধামাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

চলতি বছর মুক্তির অপেক্ষায় ছিল বলিউডের তারকা অভিনেতা, নির্মাতাদের বেশকিছু বিগ বাজেটের ছবি। কিন্তু করোনায় ভেস্তে গেল সব। মুক্তি স্থগিত হয়ে গেছে বহু ছবির। কারণ করোনার দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শুটিং, বন্ধ আছে প্রেক্ষাগৃহগুলো ও।

ফলে কেউ চাইলেও শুটিং কিংবা মুক্তি দেয়া সম্ভব নয়। যদিও বর্তমানে সিনেমা মুক্তির ক্ষেত্রে ওটিটি প্লাটফর্মগুলো বেশ জনপ্রিয়। তারপরও হল মালিকদের অনুরোধে বেশকিছু সিনেমা পরিচালকরা প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য এই বছরও অপেক্ষা করতে রাজি হয়েছেন। কেননা আসন্ন এই সিনেমা গুলোর অধিকাংশই বেশ বড় বাজেটের সিনেমা।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক ২০২১ সালে মুক্তির তালিকায় বিগ বাজেটের কোন সিনেমাগুলো থাকছে:

বেল বটম
গেল বছরের শেষে প্রথমবার দেখা যায় অক্ষয় কুমার অভিনীত  ‘বেল বটম’ এর ফার্স্টলুক। কথা ছিল চলতি বছর মুক্তি পাবে ছবিটি, তবে করোনার কারণে সবকিছুই ভেস্তে গেছে। এদিকে গেল সপ্তাহে ছবিটির শুটিং শুরু করতে স্কটল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন অক্ষয়। জানা গেছে, ছবিটির অভিনেত্রী বনী কাপুরও সেখানেই। ১৯৮০-এর দশকে গুপ্তচর নির্ভর থ্রিলার এই ছবিটিতে অক্ষয়কে পাওয়া যাবে বেশ ভিন্ন লুকে। এছাড়াও ছবিটির বিশেষ দুটি চরিত্র দেখা যাবে লারা দত্ত এবং হুমা কুরেশিকে। ছবিটি মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে আগামি বছরের ২০ এপ্রিল।

ময়দান
চলতি বছরই মুক্তি পাওয়ার কথা ছিল অজয় দেবগন অভিনীত আসন্ন সিনেমা ‘ময়দান’। এমনকি ছবিটির শুটিংয়ের প্রস্তুতি স্বরূপ পায় ১৬ একর জমির উপর বিশাল সেটেও নির্মাণ করা হয়েছিল। কিন্তু চলমান লকডাউন এবং বর্ষা মৌসুমের কারণে ভেঙ্গে ফেলা হয় বিশাল সেই সেটটি। অমিত শর্মা পরিচালিত আসন্ন ‘ময়দান’ ছবিটি ভারতীয় ফুটবলের প্রতিষ্ঠাতা প্রাক্তন কিংবদন্তী কোচ প্রয়াত সৈয়দ আবদুল রহিমের জীবন অবলম্বনে নির্মিত হবে। যেখানে তার ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে।ছবিটি মুক্তি পাবে আগামি বছরের ১৩ আগস্ট।

রাঁধে ইওর মোস্ট ওয়ান্টেড ভাই
বলিউডে ঈদ কিংবা পূজা হোক, সালমানের সিনেমা চাই ই চাই। চলতি বছরের দীপাবলিতেও মুক্তি পাওয়ার কথা ছিল সালমান খান অভিনীত আসন্ন সিনেমা ‘রাঁধে ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। কিন্তু শেষমেশ করোনার কারণে তা আর সম্ভব হচ্ছে না। গেল ঈদেও ‘দাবাং থ্রি’ মুক্তি পাওয়ার কথা থাকলেও শুটিং পুরোপুরি শেষ না হওয়ায় সেটার মুক্তিও স্থগিত হয়ে যায়। আশা করা যাচ্ছে আগামি বছর সালমানের অন্তত দুই থেকে তিনটি সিনেমা মুক্তি পাবে।

লাল সিং চাড্ডা
চলতি বছরের বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি। যেটি হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। তবে করোনার কারণে এই সিনেমাটির মুক্তিও এবছর স্থগিত হয়ে গিয়েছে। আসন্ন এই ছবিটির শুটিং ভারতের ১০০টি স্থানের পাশাপাশি তুরস্কতেও সম্পন্ন হচ্ছে। যার ফলে কদিন আগেই আমির খান পাড়ি জমিয়েছিলেন তুরস্কে। ছবিটির প্রযোজনা করছে ভায়াকম এইট্টিন মোশন পিকচার্স। ছবির গল্প লিখেছেন অতুল কুলকার্ণি। পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার’-এর পরিচালক অদ্বৈত চন্দন।

ট্যাগ: বেল বটমলাল সিং চাড্ডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থানায় শুটিং, ভয়ে ছিলেন রিয়া!

পরবর্তী

মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১৭

পরবর্তী

মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১৭

ঢাকার পিএইচও নমুনার ৯২ শতাংশে মাত্রাতিরিক্ত ট্রান্সফ্যাট

সর্বশেষ

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT