চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদে বিস্ফোরণ দুর্ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখা হবে: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণটি দুর্ঘটনা নাকি নাশকতার কারণে হয়েছে তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যোগ দেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন: মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ ও সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তাদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে অর্ধশত মানুষ দগ্ধ হয়। এতে এখন পর্যন্ত ১৭ জন মারা গেছেন।

এশার নামাজের সময় ঘটা ওই বিস্ফোরণে দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে পরিস্থিতি খারাপ হওয়ায় তাদেরকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটে ভর্তি করা হয়।

Reneta

বিস্ফোরণে মসজিদের ভেতর আগুন জ্বলে উঠে এবং কাঁচ ভেঙে মুসল্লিরা আহত হয়। মসজিদের ভেতরের ৬টি এসি দুমড়ে মুচড়ে গেছে। ২৫টি সিলিং ফ্যানের পাখা বাঁকা হয়ে গেছে।

প্রাথমিকভাবে মসজিদের এসি থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হলেও পরে ফায়ার সার্ভিস জানায়, ওই মসজিদের নিচ দিয়ে যাওয়া গ্যাস পাইপ লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরদুর্ঘটনামসজিদে এসি বিস্ফোরণমসজিদে বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অবরুদ্ধই থাকবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

জুলাই ১৫, ২০২৬

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

জুলাই ১৫, ২০২৬

এসডিজি অর্জনে অনুদান, সহজ ঋণ ও প্রযুক্তি সহায়তা চায় বাংলাদেশ

জুলাই ১৫, ২০২৬

বাংলাদেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসা সত্যিই অভূতপূর্ব: স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT