চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভ-আমিরের চমক নিয়ে ‘থাগস অব হিন্দুস্থান’র ট্রেলার প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

প্রকাশিত হলো চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘থাগস অব হিন্দুস্থান’ এর ট্রেলার। আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) প্রয়াত নির্মাতা যশ রাজের ৮৬তম জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ করা হল ছবিটির ট্রেলার।

ট্রেলার প্রকাশের সময় ছবিটির পরিচালক বিজয় কৃষ্ণ আচার্যের সঙ্গে এক হয়েছিলেন ছবিটির ৪ তারকা অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটেরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।

ট্রেলার প্রদর্শনের পরে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এরআগে ফার্স্টলুক ও পোস্টার প্রকাশ করা হয়েছিল ছবিটির, যা দর্শকের মনোযোগ আকর্ষন করেছিল। আর আজ প্রকাশিত হলো ছবিটির ট্রেলার।

ট্রেলারে দেখা যায়, সিনেমাটির গল্প শুরু ১৭৯৫ সালে যখন ভারতবর্ষে ইংরেজদের আগমন ঘটে। ইংরেজরা যখন শাসন শুরু করে তখন প্রজাদের ওপর শুরু হয় নির্যাতন। কিন্তু কিছু মানুষ ইংরেজদের গোলামি করতে নারাজ। তাদের একজন আজাদ। তিনি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তাকে রুখতে ইংরেজরা নিযুক্ত করেন আমির খানকে। এরপর চলতে থাকে নানা ঘটনা। অ্যাকশন ও নাটকীয়তায় ভরপুর এ ট্রেলার আরো দেখা যায়, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখকে।

ফিলিপ মিয়াডোসের উপন্যাস ‘কনফেশন অফ অ্যা থাগস’ অবলম্বনে যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত ছবিটি সিলভার স্ক্রিন চমকাবে আগামী ৮ নভেম্বর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভ বচ্চনআমির খানক্যাটরিনা কাইফথাগস অব হিন্দুস্থানফাতিমা সানা শেখ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কেভিন ওয়ার্শ

মে ২৩, ২০২৬

বাবা হলেন আশরাফুল

মে ২৩, ২০২৬

এবার স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমেছে

মে ২৩, ২০২৬

বাংলাদেশে শিশু ও নারীর ওপর সহিংসতায় ইউনিসেফের গভীর উদ্বেগ  

মে ২৩, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ দিনের ঈদের ছুটি শুরু

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT