চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২১
অন্যান্য
A A
থাইল্যান্ডে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মো. জুয়েল রানা, থাইল্যান্ড: শুক্রবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এবার ছিলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। দিনটি স্মরণে সারা দেশের মতো থাইল্যান্ডেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন থাইল্যান্ডে বাংলাদেশীদের সরকার নিবন্ধিত সংগঠন থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়া।

স্মৃতিসৌধে পুস্প অর্পনের মধ্য দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে পাতায়া গার্ডেন সি ভিউ হোটেল (ফাইভ স্টার) হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যা ৬ টায় পবিত্র কোরআন তেলোয়াত পরিবেশন, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ড চনবুরি প্রভিন্স এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ রেওয়াত ফুন লুকিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র (পাতায়া) রনাকিথ একাসিং, নাখন ফন লুকিন-ভাইস চেয়ারম্যান অফ প্রভিন্সিয়াল এডমিনস্ট্র্যাটিভ, অর্গানাইজেশন কাউন্সিল চনবুরি থাইল্যান্ড ও লিয়া দীপ্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন থাই-বাংলাদেশি কমিউনিটি পাতায়া এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন, সভাপতি জনাব আব্দুল আলীম (মোল্লা), সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীম সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ ও পাতায়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা। উক্ত সভায় সভাপতিত্ব করেন কমিউনিটির বর্তমান সভাপতি আব্দুল আলিম মোল্লা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব জাহাঙ্গীর হোসেন, আব্দুল আলিম (মোল্লা), শামসুজ্জামান শামীম, লিটন শিকদার, রেওয়াত ফুন লুকিন, রনাকিথ একাসিং, নাখন ফন লুকিন। সভায় বক্তারা বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন এবং সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। পরিশেষে তারা কমিউনিটির উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্পন্সর হওয়ায় লিয়া দীপ্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও কমিউনিটির যেকোন সামাজিক কর্মকাণ্ডে তাকে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন।

পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, থাই কালচারার শো শেষে কমিউনিটির উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ২০২১ এর বিজয়ীদল যমুনা সহ অংশগ্রহণকারী সকল দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২ মার্চ থেকে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টটি ২৩ মার্চ পদ্মা বনাম যমুনা দলের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় যেখানে যমুনা দল ২-১ গোলে জয়লাভ করে। টুর্নামেন্ট এর স্পন্সর হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদার। পরে পুরষ্কার বিতরণী শেষে পুনরায় জাতীয় সংগীত পরিবেশন ও নৈশভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ: গানথাইল্যান্ডসংগীত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

পরবর্তী

করোনাভাইরাস: ব্রাজিলে মৃত্যু ৩ লাখ ছাড়িয়েছে

পরবর্তী
বাংলাদেশের কবরস্থানে মৃতদেহের কবর খনন ও দাফন কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ব্রাজিলে মৃত্যু ৩ লাখ ছাড়িয়েছে

মিশরে ট্রেনের সংঘর্ষের পর ধ্বংসস্তূপ ও আহতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT