চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থমথমে বাঁশখালী, নিহতের সংখ্যা ৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র
নির্মাণে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে গতকাল সোমবার এলাকাবাসীর সঙ্গে
নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে চার জন।

এই সংঘর্ষের ঘটনায় বাঁশখালী থানায় তিনটি পৃথক পৃথক মামলা হয়েছে। যার দুইটি করেছেন নিহতদের পরিবার এবং একটি মামলা করেছে পুলিশ। অন্তত আড়াই হাজার জনকে আসামী করা হয়েছে এসব মামলায়।

নিহত জাকের হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম এজাহারে কারো নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা করেছেন। নিহত আনোয়ারুল ইসলাম ও মরতুজা আলীর ভাই মওলানা বশির আহমেদ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ১৪ থেকে ১৫ শ’ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলার এজাহারে ছয়জন আসামির মধ্যে বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলীও রয়েছেন।

অন্যদিকে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) বাহার মিয়া বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের অভিযোগে ৫৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা এক হাজার জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন। তবে এঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

বেসরকারী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কর্মী, পুলিশ ও আনসারের সাথে এলাকাবাসীর ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটে। 

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সামশুজ্জামান ৪ জন নিহতের কথা জানালেও এলাকাবাসীর দাবী নিহত হয়েছে ৭ জন। 

কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে ঘিরে বাঁশখালীতে পক্ষে বিপক্ষে এলাকাবাসী দুগ্রুপে বিভক্ত হয়ে সোমবার একই জায়গায় সমাবেশের ডাক দেয়। এতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির নেতৃত্বে পুলিশ, আনসার ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী ১৪৪ ধারা ভঙ্গ করে তাদের উপর হামলা চালায়।

এ সময় পুলিশ ব্যাপক গুলিবর্ষণ করে। আহতদের হাসপাতালে আনার পথে ৩ জন এবং চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর আরো ১ জন মারা যায়।  

বাঁশখালী থানার ওসি সহ ১৫ পুলিশ ও ৭ এলাকাবাসীকে বাঁশখালী হাসপাতালে এবং গুরুতর আহত ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগ: বাঁশখালী সংঘর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলনায় ৬ দফা দাবী আদায়ে পাটকল শ্রমিকদের অবরোধ

পরবর্তী

আত্মসমর্পণ করতে আদালতে খালেদা জিয়া

পরবর্তী

আত্মসমর্পণ করতে আদালতে খালেদা জিয়া

নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT