চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুম্পা হত্যাকাণ্ড: যশোর থেকে ঘাতক স্বামী গ্রেফতার

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৯:০৫ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
অপরাধ
A A
যশোরে টুম্পা হত্যাকাণ্ডের সন্দেহভাজন স্বামী গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে ‘নব্য’ বুটিকসের  বিক্রয়কর্মী রোকসানা আক্তার টুম্পা হত্যার ঘাতক স্বামী সবুজ (২৯) কে যশোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। দাম্পত্য কলহ, ঝগড়া ও সন্দেহ প্রবণতাকে ঘিরে ফল কাটার ছুরি দিয়ে নিজের স্ত্রী টুম্পাকে সবুজ শেখ হত্যা করে।

বুধবার বিকেলে আগারগাঁওয়ের র‌্যাব-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‌্যাব-২ ভারপ্রাপ্ত পরিচালক মেজর মোহাম্মদ আলী।

তিনি বলেন: মৃত রোকসানা আক্তার টুম্পা তার দ্বিতীয় স্ত্রী, এর আগে ২০০৮ সালে সবুজ শেখ প্রথম বিয়ে করে। সবুজের বিয়ের ছয় মাস পর টুম্পা নিজের পিতামাতার অমতে ঘাতক সবুজকে বাড়ী হতে পালিয়ে বিয়ে করে।

Banglabid

‘বিয়ের বিবাহের বছর খানেক পর হতে তাদের দাম্পত্য কলহ সৃষ্টি হলে ফলে টুম্পা সবুজকে ডিভোর্স দেয়। ডিভোর্স হওয়ার কিছুদিন পর তারা মান-অভিমান ভুলে পুনরায় সাভারের একটি কাজী অফিসে আবার বিয়ে করে। সবুজ শপার্স ওয়ার্ল্ডে এবং টুম্পা মিরপুর বুটিকস ফ্যাশনে বিক্রয়কর্মী হিসাবে যোগদান করে এবং তারা মিরপুরের একটি ভাড়া বাসায় থাকত।

যশোরে গ্রেফতার স্বামী, টুম্পা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সবুজের সন্দেহমুলক মনোভাব এর কারণে পুনরায় তাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। সর্বশেষ সবুজের চাচাতো ভাই নাসিরের দোকানে টুম্পা বিক্রয়কর্মী হিসাবে যোগদান করে। সেখানে সবুজ নাসিরের সাথে টুম্পার সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করলে তাদের দাম্পত্য জীবন মারাত্মক কলহ সৃষ্টি হয়।

Reneta

এ কারণে স্ত্রীকে হত্যার উদ্দেশে সে ত্রিশ টাকা দিয়ে একটি ফল কাটার ছুরি কিনে টুম্পার গলায় আঘাত করে পালিয়ে যায়।’

মেজর মোহাম্মদ আলী জানান: আত্মগোপন করার জন্য সে প্রথমে পল্টন, যাত্রাবাড়ী হয়ে চট্টগ্রাম পালিয়ে যায়। পরে সে ভারত পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঘাতক সবুজ যশোরে অবস্থান করতে থাকে। তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-২ যশোরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে।

১৫ অক্টোবর সকালে রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের ‘নব্য’ নামক বুটিকস হাউজের বিক্রয়কর্মী রোকসানা আক্তার টুম্পাকে তার নিজ কর্মস্থলে স্বামী মো: সবুজ ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। পরে ভিকটিমকে তার সহকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছুরিকাঘাতে খুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমারের সঙ্গে বন্ধুত্বের দরকার নেই: কাভানি

পরবর্তী

‘রহস্যময়’ কন্ডিশনে সিরিজ খোয়ানো হার

পরবর্তী
ক্রিকেট খেলোয়াড়ের উল্লাস, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ দলের খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রহস্যময়’ কন্ডিশনে সিরিজ খোয়ানো হার

পোপ ফ্রান্সিসের ভক্তের সঙ্গে প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রীতি ও শান্তির তীর্থযাত্রায় বাংলাদেশে পোপ ফ্রান্সিসের সফর

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT