চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের সঙ্গে বন্ধুত্বের দরকার নেই: কাভানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে, Neymar Jr. ও অন্য খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তুমি না, আমি!’

নেইমারের সঙ্গে ঝামেলা মেটেনি। এ খবর ভাসছে দুদিন ধরে। এবার কাভানি নিজে বোমা ফাটানোর মতো বক্তব্য দিলেন। উরুগুয়ের পিএসজি তারকা সরাসরি বলে দিয়েছেন, দলের ভালোর জন্য নেইমারের সঙ্গে তার বন্ধু হওয়ার কোনো দরকার নেই। বরং পেশাদার হলেই চলবে।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে তারা খেলতে নামছে বেলজিয়ামের দল আন্ডারলেখটের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫মিনিটে হবে ম্যাচটি।  ম্যাচের আগে এমন আগুনে বক্তব্য দিলেন কাভানি।

১৮ সেপ্টেম্বর লিঁওর বিপক্ষে পেনাল্টি এবং ফ্রি-কিক নেওয়াকে কেন্দ্র করে নেইমার-কাভানির দ্বন্দ্ব গড়ায় বহুদূর। ড্রেসিংরুমেও তারা তর্কাতর্কি করেন। অল্পের জন্য যা গড়ায়নি হাতাহাতিতে!  সেই থেকে দুজনের সম্পর্ক এতটুকু ভালো নয়। সম্পর্ক ঠিক করতে ক্লাবের শীর্ষ কর্মকর্তারা পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

‘পেনাল্টি ইস্যু এখন অতীত। এগুলো এমন বিষয়, যা ফুটবলে ঘটে,’ কাভানিরি এমন কথা শুনে প্রথমে মনে হতে পারে সব ভুলে গেছেন। কিন্তু না, অবাক করলেন পরের কথায়, ‘দল হিসেবে আমাদের আরও লড়াকু হতে হবে। কিন্তু তার জন্য বন্ধু হওয়ার দরকার নেই। আমাদের পেশাদার হতে হবে। এর বাইরে আমাদের সবারই ব্যক্তিগত জীবন আছে।’

‘জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কে পেনাল্টি নিবে, সেটা কোচই ঠিক করবেন,’ মন্তব্য করে কাভানি বলেন, ‘যিনি কোচের দায়িত্বে আছেন, তিনি সমাধান খুঁজে বের করবেন। যখন সিদ্ধান্ত নিবেন, তখন নিবেন। তিনি কি সেটা নিয়েছেন?’

নিজে প্রশ্ন করে হাসতে হাসতে আবার উত্তরও দিয়েছেন, ‘আমি সেটা মনে করি না…।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT