চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র গরম ক’দিন থাকতে পারে?

আফরিন আপ্পি আফরিন আপ্পি
২:২৩ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৮
পরিবেশ
A A

আকাশে সাদা মেঘের ভেলা, বাতাসে কাশফুলের ঘ্রাণ শীতের আগমনী বার্তা নিয়ে এলেও প্রকৃতিতে তার ছোঁয়া নেই বিন্দুমাত্র। গরমের সাথে পাল্লা দিয়ে বাতাসের অতিরিক্ত আর্দ্রতা বাড়ায় অস্বস্তি উঠেছে চরমে। বিশেষ করে তীব্র গরমে রাজধানীবাসীর যেন নাজেহাল অবস্থা। তবে এই গরম ঠিক কবে নাগাদ কমবে তা বলতে পারছে না খোদ আবহাওয়া অফিস।

গত কয়েকদিনের গরমে বিপর্যস্ত জনজীবন। অফিস বাসা-বাড়িতে ফ্যান চললেও তা শরীরের ঘাম শুকাতে ব্যর্থ। দিন শেষে সূর্যের বিদায়ের পর রাতেও কমছে না গরমের মাত্রা। ছোট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সকলেরই প্রাণ ওষ্ঠাগত। আর তাই সবার মুখেই এখন ঘুরে ফিরে এক প্রশ্ন: ‘কবে মুক্তি মিলবে এই গরম থেকে?’

নাতিশীতোষ্ণ ঋতু শরতে এই তীব্র গরমের কারণ কী? এমন প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া চ্যানেল আই অনলাইন-কে বলেন: ‘এ বছর বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় গরম পড়ছে বেশি। এছাড়া বাতাসে আর্দ্রতার পরিমাণও তুলনামূলকভাবে বেশি।’

Banglabid

গত কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রার তারতম্য তুলনামূলক কম উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলেন: দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে, ঠিক তেমনই রাতেও এখন সর্বোচ্চ তামপাত্রা পড়ছে। এ কারণে রাত ও দিনের তাপমাত্রার মধ্যে তেমন পার্থক্য অনুভূত হচ্ছে না। এখন পর্যন্ত ঠিক বলা যাচ্ছে না কতদিন পর্যন্ত এমন গরম থাকবে।এশিয়া-পাকিস্তান-তাপমাত্রা

আবহাওয়া অফিস বলছে: মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় রয়েছে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। বুধবার সকালে ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিলো ৮৫ শতাংশ, যা স্বাভাবিকের তুলনায় বেশি।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে যশোরে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বেোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায় ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াগরমতীব্র গরমসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ থেকে সিনেমা ব্যবসা গুটিয়ে নিল ‘এসকে মুভিজ’

পরবর্তী

ঢাবির ক-ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৩%

পরবর্তী
ঢাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাবির ক-ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৩%

কোটা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT