চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দফা বাড়ার পর সামান্য কমলো ভোজ্যতেলের দাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ০৩, মে ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

দুই মাসের মধ্যে তিন দফা বাড়ার পর লিটারপ্রতি ৩ টাকা কমেছে ভোজ্য তেলের দাম।

ফলে এখন থেকে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের খুচরা দাম ১৪১ টাকা এবং ৫ লিটারের বোতলের দাম হবে ৬৭০ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এই দাম কমিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

Banglabid

সোমবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০১৪ সাল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত ভোজ্যতেলের বাজার মোটামুটি স্থিতিশীল ছিল। কিন্তু গত বছরের জুনের পর থেকে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়ে যায়। যেহেতু ভোজ্যতেলের মোট চাহিদার ৯৫ ভাগেরও বেশি আমদানির মাধ্যমে পূরণ করা হয় সেহেতু সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে স্থানীয় বাজারেও এর ব্যাপক প্রভাব পড়েছে। তবে আন্তর্জাতিক বাজারে যেই পরিমাণে দাম বেড়েছে স্থানীয় বাজারে সেই পরিমাণে দাম বাড়েনি বলে দাবি করেছে ভোজ্যতেল ব্যবসায়ীদের এই সংগঠন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিয়মিতভাবে দেশীয় উৎপাদন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি পরিস্থিতি এবং স্থানীয় বাজার পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে অতিমাত্রায় দাম বাড়ার কারণে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গড়ে লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছিল। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় পবিত্র মাহে রমজান এবং করোনা মহামারির এই সময়ে ভোক্তা সাধারণের ক্রয়ক্ষমতা বিবেচনায় অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত প্রতি লিটারে তিন টাকা ছাড় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Reneta

তবে যখনই আন্তর্জাতিক বাজারে দাম বাড়বে বা কমবে তাৎক্ষণিকভাবে তা সমন্বয় করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে গত ১৯ এপ্রিল আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ভোজ্যতেল উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো বাণিজ্য মন্ত্রণালয়কে দাম বাড়ানোর ঘোষণা দিয়ে চিঠি দেয়। চিঠিতে সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ১৪৪ টাকা নির্ধারণ করা হয়। তবে বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশন এ বিষয়ে কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত দেয়নি। ফলে ২৫ এপ্রিল থেকে দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। দাম বাড়ানোর এক সপ্তাহ পর বাণিজ্য মন্ত্রণালয় জানাল, ৫ টাকা নয়, দাম বাড়ানো যাবে ২ টাকা। এর পরিপ্রেক্ষিতেই ৩ টাকা কমানোর ঘোষণা দিলেন ব্যবসায়ীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তেলের দামভোজ্যতেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদে তিন দিনের বেশি ছুটি নয়

পরবর্তী

রাজনীতির সাতে পাঁচে থাকতে চেয়েছিলেন রুদ্রনীল

পরবর্তী
রুদ্রনীল ও সমর্থকরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতির সাতে পাঁচে থাকতে চেয়েছিলেন রুদ্রনীল

দুর্ঘটনায় নিহতের লাশের সৎকার, উদ্ধারকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর কতো এই ধরণের মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT