চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতির সাতে পাঁচে থাকতে চেয়েছিলেন রুদ্রনীল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ০৩, মে ২০২১
বিনোদন
A A
রুদ্রনীল ও সমর্থকরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকা তকমা পুঁজি করে শোবিজ অঙ্গনের মানুষদের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মনোয়ন দেয়া নতুন ঘটনা নয়। তবে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিভিন্ন দল থেকে এবার রেকর্ড সংখ্যক আসনে মনোনয়ন দেয়া হয় তারকাদের।

এরমধ্যে সবার ভাগ্যে জয় জোটেনি। ‘তারকা’ পরিচয় কাজে লাগেনি তাদের। এমনই একজন তারকা প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ।

অতীতে বামপন্থী রাজনীতির সাথে এই অভিনেতার সংশ্লিষ্টতা থাকলেও এবারের নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন বিজেপির হয়ে। যদিও প্রার্থী হওয়ার আগে থেকেই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘দাদা আমি সাতে পাঁচে থাকি না’র মতো ছড়া কেটে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন এই অভিনেতা।

Banglabid

সামাজিক মাধ্যমে তুমুল প্রশংসাও পান তিনি। তবে পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনে বিজেপির হয়ে অংশ নেয়ায় সাংস্কৃতিক অঙ্গনে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

সমালোচকরা প্রশ্ন তুলেছিলেন, এমন মুক্তমনা একজন মানুষ কী করে ধর্মীয় রাজনীতিকে প্রাধান্য দেয়া দল বিজেপির সমর্থনে নির্বাচনে অংশ নিতে পারে!

তখন এসব সমালোচনা তোয়াক্কা করেননি রুদ্রনীল। নিজের জয় নিয়ে শতভাগ নিশ্চিত ছিলেন তিনি। কিন্তু অভিনেতা হিসেবে মানুষের আস্থা অর্জন করলেও ভোটের মাঠে যে তিনি ততোটাই আনকোরা। অন্তত নির্বাচনের ফলাফল যেন সেটাই প্রমাণ করলো।

Reneta

তবে নির্বাচনে হেরেও দৃঢ় মনোবল নিয়ে ‍রুদ্রনীলকে দেখা গেছে বিজয়ীদের অভিনন্দন জানাতে।

নির্বাচনে হার নিশ্চিত হওয়ার পর নিজের ব্যক্তিগত ফেসবুকে রুদ্রনীল লেখেন, জয়ী প্রার্থীদের অভিনন্দন। যারা জয়ী হলেন না, তাঁদের পরিশ্রমকে কুর্নিশ। সব রাজনৈতিক দলের ভোটার, সমর্থক ও কর্মীদের ভালবাসা জানাই।

নিজের হার প্রসঙ্গে এই অভিনেতা বলেন, নির্বাচনে হার জিত থাকেই। ভবানীপুর কেন্দ্র থেকে আমায় হারিয়ে জয়ী হয়েছেন শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উনাকে অভিনন্দন। সদ্য রাজনীতিতে পা দিয়েই জয়ী হয়েছেন ঘনিষ্ঠ বন্ধু রাজ চক্রবর্তী ও কাঞ্চন মল্লিক। দুজনকেই শুভেচ্ছা। আশা করবো প্রথা পাল্টে তৃণমূল এদের স্বাধীনভাবে কাজ করতে দেবে এবার।

‘নতুন সরকারে যেন দুর্নীতি না জেতে’ এমন কটাক্ষও করেছেন রুদ্রনীল। তিনি বলেন, দুর্নীতি না জিতুক, বরং জিতুক বাংলার সাধারণ মানুষের সত্যিকারের উন্নয়ণ, জিতুক বাংলার বেকারদের চাকরি পাওয়ার স্বপ্ন, জিতুক স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো ও পুলিশের শিরদাঁড়া।

রুদ্রনীল ছাড়াও তারকাদের মধ্যে ভোটের লড়াইয়ে জিততে পারেননি পায়েল সরকার, অঞ্জনা বসু, সায়নী ঘোষ, পার্ণো মিত্র, দেবদূত ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী, যশ দাশগুপ্ত প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কংগ্রেসতারকাতৃণমূলনির্বাচনবিধান সভামমতারাজ চক্রবর্তীরুদ্রনীলসিনেমাসিপিএম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন দফা বাড়ার পর সামান্য কমলো ভোজ্যতেলের দাম

পরবর্তী

আর কতো এই ধরণের মর্মান্তিক মৃত্যু

পরবর্তী
দুর্ঘটনায় নিহতের লাশের সৎকার, উদ্ধারকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর কতো এই ধরণের মর্মান্তিক মৃত্যু

প্রয়াত কে.জেড ইসলাম, বিসিবির সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রিকেটের নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবির সাবেক সভাপতি কে.জেড ইসলাম মারা গেছেন

সর্বশেষ

ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT