চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর কতো এই ধরণের মর্মান্তিক মৃত্যু

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৪১ অপরাহ্ণ ০৩, মে ২০২১
সম্পাদকীয়
A A
দুর্ঘটনায় নিহতের লাশের সৎকার, উদ্ধারকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারীর মধ্যে দেশে ঘটে গেলো আরেকটি মর্মান্তিক ঘটনা। মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাটে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ আছেন । নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। আজ সোমবার সকাল সাতটার দিকে বাংলাবাজার ফেরিঘাটের পুরোনো কাঁঠালবাড়ি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ জন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে মারা গেছেন।

করোনার কারণে পুরো দেশজুড়ে গণপরিবহন বন্ধ থাকলেও অলিখিত ও অনিয়মতান্ত্রিকভাবে নানাভাবে চলছে যাতায়াত। ছোট ছোট অপ্রচলিত যানে জলে স্থলে রাজধানীর আশেপাশে এক জেলা থেকে আরেক জেলায় মানুষজন যাচ্ছে এবং দুর্ঘটনাও ঘটছে অনেকটা আগের মতো। বিষয়গুলো খুবই উদ্বেগের।

পবিত্র রমজানের শেষ ভাগ পেরিয়ে ঈদুল ফিতর আসন্ন। লকডাউন পরিস্থিতির মধ্যেও তাই মানুষ গ্রামের বাড়ি চলে যাবার প্রস্তুতি নিচ্ছে, আর তাতেই নানা দুর্ঘটনা ঘটছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ৬ মে থেকে ঈদকে সামনে রেখে জনস্বার্থ বিবেচনায় শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে ও আন্তঃজেলা যাতায়াত এড়িয়ে সীমিত আকারে গণপরিবহন খুলে দেয়া হলে হয়তো অনিয়মতান্ত্রিক পরিবহন অনেকটাই কমে আসবে, কিন্তু করোনার ভয় আরও বাড়িয়ে দেবে। এসব দিকে কার্যকর মনোযোগ প্রয়োজন।

দেশে কোনো একটি বড় ঘটনা ঘটলে বিভিন্ন কর্তৃপক্ষ তৎপর হয়, আবার কিছুদিন পরে আবার আগের পরিস্থিতিতে অনিয়ম চলতে থাকে। এ যেনো এক দুষ্টচক্র! জনগণের অর্থে পরিচালিত বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সংস্থা এসব মনিটরিংয়ের দায়িত্বে থাকলেও ঘটেই চলেছে নানা নেতিবাচক ঘটনা। আমাদের আশাবাদ, এসব দিকে নজর দিয়ে দায়িত্বপ্রাপ্তরা পরিস্থিতির উন্নতি ঘটাবেন, যাতে করে জলে-স্থলে আর যেনো কোনো মর্মান্তিক ঘটনা না ঘটে।

ট্যাগ: পদ্মাসম্পাদকীয়স্পিডবোট দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনীতির সাতে পাঁচে থাকতে চেয়েছিলেন রুদ্রনীল

পরবর্তী

বিসিবির সাবেক সভাপতি কে.জেড ইসলাম মারা গেছেন

পরবর্তী
প্রয়াত কে.জেড ইসলাম, বিসিবির সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রিকেটের নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবির সাবেক সভাপতি কে.জেড ইসলাম মারা গেছেন

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য সচেতনতা ও তথ্য প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের হার ৯-এর নিচে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT