চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ঘণ্টা আলোচনার পরও জাবি ভিসি-আন্দোলনকারীদের ভিন্ন সুর

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৯:১৮ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে ছাত্রলীগকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার অভিযোগের তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনা কোনো প্রকার সমাধান ছাড়াই শেষ হয়েছে।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বুধবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ আলোচনা হয়। তবে টানা তিন ঘণ্টা আলোচনার পরেও তদন্তের বিষয়ে নির্দিষ্ট সমাধানে পৌছাতে পারেনি উভয়পক্ষ।

আলোচনা শেষে সিদ্ধান্তের বিষয়ে উপাচার্য ড. ফারজানা ইসলাম সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের দাবি ছিলো বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা। কিন্তু আমি তো বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে পারি না। সেই এখতিয়ার আমার নেই। তবে বিষয়টির তদন্তের জন্য আমি  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছি।

Banglabid

অন্যদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে রাত ৮টায় আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা সভার পর সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, এত সব অর্থ কেলেঙ্কারির পরেও এই উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই। উপাচার্যের পদত্যাগের জন্য ১ অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি। এ সময়ের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ না করলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার জন্য সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে। তবে ভর্তি পরীক্ষা চলাকালীন সকল একাডেমিক ভবনে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

Reneta

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আগামীকাল দুপুর সাড়ে ১২টায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবিজাবি ভিসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামিন জালিয়াতি: আসামি ও তদবিরকারককে পুলিশে দিলেন হাইকোর্ট

পরবর্তী

র‌্যাব-৩ কার্যালয়ে যুবলীগ নেতা খালেদ

পরবর্তী

র‌্যাব-৩ কার্যালয়ে যুবলীগ নেতা খালেদ

ক্যাসিনো-গডফাদার

আরও দু’টি ক্যাসিনোতে র‌্যাবের অভিযান

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT