চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন অঙ্ক ছুঁতে পারল না চ্যাম্পিয়ন রংপুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের ষষ্ঠ আসরের শুরুর ভাগটা চ্যাম্পিয়নদের মতো হল না রংপুর রাইডার্সের। টুর্নামেন্টের সর্বনিম্ন স্কোরের লজ্জার সামনে পড়তে পড়তে বেঁচে গেছে তারা। ব্যাটিং ব্যর্থতার মাশুল গুণে দলীয় স্কোরে তিন অঙ্ক ছুঁতে পারেনি দলটি। অলআউট হয় ৯৮ রানে।

টস হার দিয়ে শুরু। ওপেন করতে নেমে আবু জায়েদ রাহির করা প্রথম ওভারের প্রথম পাঁচ বলে ব্যাটই ছোঁয়াতে পারলেন না মেহেদী মারুফ। রাহির প্রথম ওভারের মতোই ছবি হয়ে থাকল রংপুরের পুরো ইনিংস।

ম্যাচের দিন সকালে এসে পৌঁছানোর কারণে খেলতে পারেননি ক্রিস গেইল। ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস থাকলেও ঝড় উঠল না। মারুফ প্রথম ওভার কাটিয়ে দেয়ার পর দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পান হেলস। রবি ফ্রেইলিঙ্কের ভেতরে ঢোকা ডেলিভারি সময়মতো ব্যাট চালাতে ব্যর্থ হলে আঘাত হানে প্যাডে।

জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ থাকলেও নেননি হেলস। রিপ্লেতে দেখা যায় আম্পায়ার্স কলে আউটই থাকতেন ইংলিশ তারকা।

ষষ্ঠ আসরে প্রথম উইকেট নেন ফ্রেইলিঙ্ক। দ্বিতীয় উইকেটটাও যায় এই সাউথ আফ্রিকানের নামে পাশে। একই ওভারের চতুর্থ বলে বোল্ড করেন মোহাম্মদ মিঠুনকে। হেলসের মতো তিনিও ব্যর্থ হন রানের খাতা খুলতে।

বর্তমান চ্যাম্পিয়নদের বিপদ আরও বেড়ে যায় তৃতীয় ওভারে প্রোটিয়া মারকুটে ব্যাটসম্যান রাইলি রুশো উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে। মাত্র ১০ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর।

Reneta

দলীয় ১৪ রানে সেই ফ্রেইলিঙ্কের শিকার হন মারুফও। সানজামুলের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন। পরে নাঈমের বলে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ফ্রান্সে জন্ম নেয়া ইংলিশ বিনি হাওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া হাওয়েল করেন ৮ রান। দলীয় ৩১ রানে দলকে বিপদে ফেলে ফরহাদ রেজাও (৩)।

দলের বিপদের দিনে ব্যাটে হাতে দাঁড়াতে পারেননি অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম ম্যাচ খেলতে নেমে ম্যাশ ফেরেন ২ রান করে।

রংপুরকে একা হাতে টেনেছেন রবি বোপারা। দলীয় সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন ইংলিশ অলরাউন্ডার। বোপারাকে যা একটু সঙ্গ দিয়েছেন সোহাগ গাজী। ১৭ বল মোকাবেলায় ২১ রান করেছেন তিনি। গাজীই একমাত্র ব্যাটসম্যান যিনি বলের চেয়ে রান বেশি করেছেন।

চট্টগ্রামের হয়ে ১৬ রানে ৪ উইকেট নিয়ে সফল বোলার ফ্রেইলিঙ্ক। নাঈম হাসান নেন দুটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন রাহি ও খালেদ আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT