চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনশ পেরিয়ে থামল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
Cricket players celebrating a wicket on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩০৫ রান সংগ্রহ করে থেমেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন ২৫৩ থেকে শুরু করেন নাসির-মুশফিক।

আগের দিন দুর্দান্ত বল করা লায়নের বলে মুশফিক এদিন ৬৮ রান করে ফিরে যান। পরে নাসির ৪৫ করে দলকে ৩০০ পার করতে সাহায্য করেন। নাসিরকে ফেরান অ্যাগার।  অ্যাগার দুটি উইকেট নিয়েছেন। লায়ন একাই নিয়েছেন সাতটি।

মুশফিক প্রথমদিন টস জিতে ব্যাট নেয়ার পর দেখেশুনে শুরু করেন তামিম, সৌম্য। কামিন্স আগের টেস্টের মতো শুরুতে ফণা তুলতে পারেননি। নাথান লায়ন বারবার বিভ্রান্ত করেছেন। তিনি আক্রমণে আসলে সতর্ক ব্যাটিং করেও টিকতে পারেননি তামিম ইকবাল (৯), ইমরুল কায়েস (৪) এবং সৌম্য সরকার (৩৩)। দিনের প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭০। সবকটি উইকেট ওই লায়নের।

Banglabid

ম্যাক্সওয়েল এদিন সপ্তম ওভারের প্রথম বলে স্লিপে তামিমকে জীবন দেন। কামিন্সের করা শর্ট অফ লেন্থের বলে ব্যাট দিতে যেয়ে কানায় লাগান দেশসেরা ওপেনার। বল চলে যায় তৃতীয় স্লিপে। ম্যাক্সওয়েল ঠিকমতো নিতে ব্যর্থ হন।

এরপর দশম ওভারের প্রথম বলে সহজাত ভঙ্গিতে একটু উঠে এসে লায়নকে মোকাবিলা করতে যেয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। চার ওভার বাদে সুইপ করতে যেয়ে পায়ে লাগান ইমরুল। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নিয়ে সফল হয় অস্ট্রেলিয়া। এরপর ডিফেন্স করতে যেয়ে এলবি হয়ে ফিরতে হয় সৌম্যকেও।

সিরিজ জয়ের টার্গেট নিয়ে মাঠে নামা বাংলাদেশ দলে একটি পরিবর্তন ছিল। একাদশে ফেরেন বহুল আলোচিত মুমিনুল হক। বাদ পড়তে হয়েছে শফিউল ইসলামকে।

Reneta

সেই মুমিনুল দারুণভাবে শুরু করেন। লায়নের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৬৭ বলে ৩১ করে যান। সৌম্যর সঙ্গের ৪৯ রানের জুটি গড়ে দলকে পথে রাখার চেষ্টা করেন। অ্যাগারের বলে ওয়েডকে ক্যাচ দেয়ার আগে সাকিব করেন ২৪। পরের লড়াইটা সাব্বির-মুশফিকের।

পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর সাব্বির উইকেটে আসেন। রিস্ট রোল করে মাটিতে খেলেছেন। বাউন্ডারি পাওয়া শটগুলোতে ছিল বাড়তি মনোযোগের ছোঁয়া। মাঝে মাঝে কেতাবি ডিফেন্স। ৬২ বলে অর্ধশতকে পৌঁছানো এই সাব্বির যেন নিখাদ টেস্ট খেলুড়ে। দুর্ভাগা সাব্বিরকে (৬৬) ফিরতে হয় স্টাম্পিং হয়ে। অল্পের জন্য রক্ষা পাননি। তাকে আউট ঘোষণা করতে থার্ডআম্পায়ারকে পর্যন্ত বেগ পেতে হয়েছে। পপিং ক্রিজে পা ছিল কি ছিল না, সেই দ্বিধা ওই রিপ্লে দেখেও অনেকের কাটেনি। সাব্বির ফেরার সময় মুশফিকের সঙ্গে জুটিতে ১০৫ রান যোগ করে যান। এই জুটিই মূলত বাংলাদেশকে স্বস্তিতে প্রথম দিন শেষ করতে সাহায্য করে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আট ওয়ানডে খেলতে ইংল্যান্ডের পথে এইচপি দল

পরবর্তী

দিলীপ কুমারকে দেখতে গেলেন প্রিয়াঙ্কা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দিলীপ কুমারকে দেখতে গেলেন প্রিয়াঙ্কা

জঙ্গি আস্তানায় অভিযান।

মিরপুরের জঙ্গি আস্তানা থেকে জঙ্গির বোন সন্দেহে আটক ১

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT