চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহলে তার নাম হোক দেয়াল এমপি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:১২ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

খুলনার এক এমপির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগিউঠেছে। বিবিসি বাংলা প্রকাশিত প্রতিবেদনের একটি ছবিতে দেখা যায়, প্রায় সত্তরোর্ধ এক বৃদ্ধা একটি দেয়ালের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে প্রবেশ করছেন। অন্য একটি ছবিতে একজনকে উঁচু দেয়াল পেরিয়ে যেতে হচ্ছে। অভিযোগ উঠেছে ওই এমপি তার প্রতিবেশীর বাড়ির যাতায়াত পথে উঁচু দেয়াল তুলে তাদের যাতায়াত পথ বন্ধ করে দিয়েছেন। তার প্রতিবেশীরা সত্তর বছর ধরে সেখানে বসবাস করলেও এমপি তাদের উচ্ছেদের পাঁয়তারা করছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা-পাল্টা মামলাও হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন, সত্তর বছর ধরে মো আজিজের পরিবার ক্রয়সূত্রে ওই জমিতে বসবাস করছে। জমির পাশের অর্পিত সম্পত্তির ৫০ শতাংশ এমপির ছেলের নামে পাওয়ার অব অ্যাটর্নি করে লিজ নেওয়ার পর জমি নিয়ে বিরোধ শুরু হয়। তিনি জানান, এই  দেয়াল ১০ ফুটের মতো উঁচু। তবে এই জমিতে আজিজের পরিবার নিয়মিত খাজনা দেয়াসহ জমির আনুষঙ্গিক কাজকর্ম করে আসছে বলে প্রমাণ পাওয়া গেছে। আজিজের পরিবারে বৃদ্ধ-বৃদ্ধাসহ শিশুও আছে যাদের অমানবিক কসরত করে বাড়ি থেকে বের হতে হয়, ঢুকতে হয়। ছবিতে দেখা যাচ্ছে, এক শিশুকে মই বেয়ে দেয়াল পার হয়ে স্কুলে যেতে হচ্ছে। পরিবারের অন্যরা দেয়ালের নিচ দিয়ে গর্ত করে যাতায়াত করছেন। শুধু জমি দখলের জন্যেএকটি পরিবারকে এমন অমানবিক জীবন যাপনে বাধ্য করা আমাদের বিস্মিত করে। একজন জনপ্রতিনিধি হয়ে সাধারণ মানুষকে এরকম অত্যাচার করে স্থানীয় জনপ্রতিনিধি শুধু নিজের ক্ষমতার অপব্যবহার করছেন না, তিনি একজন আইন প্রণেতা হয়ে দেশের আইনের প্রতি চরম অবজ্ঞাও প্রদর্শন করে চলেছেন। স্থানীয় প্রশাসন এ নিয়ে তেমন কোন উদ্যোগ নিচ্ছে না অভিযুক্ত ব্যক্তিটি একজন এমপি। আমরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার আশা করছি। আইন প্রণেতা হয়ে কেউ যাতে আইন লঙ্ঘনের দুঃসাহস না দেখাতে পারে সেই পরিবেশও নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে পুনর্বাসন চলছে মাশরাফির

পরবর্তী

লাহোরে সেনা এলাকায় শক্তিশালী বােমা বিস্ফোরণ, অনেকে হতাহত

পরবর্তী

লাহোরে সেনা এলাকায় শক্তিশালী বােমা বিস্ফোরণ, অনেকে হতাহত

২০১৫ সালের ১৫ মে ক্যান্সারে আক্রান্ত কাজী ইকরামুল বাশারকে দেখতে লালমাটিয়ার বাসায় যান জাতীয় দলের ক্রিকেটাররা

না ফেরার দেশে হাবিবুল বাশারের বড় ভাই

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT