চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন-সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

তাসকিন আহমেদ এবং আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসি। সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ব্রিজবেনের পরীক্ষায় বৈধ প্রমাণিত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ফিরতে আর কোনো বাধা নেই তাদের। 

এর আগে, গত মার্চে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপ চলাকালে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক ভাবে নিষিদ্ধ হন এ দুই টাইগার বোলিং সেনসেশন। ৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ আনেন দুই ম্যাচ আম্পেয়ার। পরবর্তী সময়ে ১৯ মার্চ চেন্নাইয়ের ল্যাবে পরীক্ষার পর ২১ মার্চ তাদেরকে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক ভাবে নিষিদ্ধ করে আইসিসি। 

সেই থেকেই বোলিং অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন সানি-তাসকিন। সর্বশেষ বিসিবি ‘টুডি’ প্রযুক্তি ব্যবহার করে তাদের বোলিং অ্যাকশন বৈধ বলে নিশ্চিত হয়। গত ৮ সেপ্টেম্বর ব্রিজবেনে শুদ্ধি পরীক্ষার পর আজ মিললো দেশের ক্রিকেট প্রেমিদের জন্য সুখবর। 

Banglabid

ফলে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডেতে প্রাথমিক দলে অন্তর্ভুক্তি নিয়ে বাধা থাকলো না তাসকিনের। কেননা, ১৪ জনের দল ঘোষণা বিধান থাকলেও আফগানিস্তানের বিরুদ্ধে ১৩ সদস্যের ঘোষণা করে বিসিবি। তখনই জানানো হয়েছিলো তাসকিনের জন্যই এ পথে হেঁটেছে বিসিবি। 

তবে তাসকিন দ্রুতই দলে ফিরলেও সময়টা দীর্ঘ হতে পারে আরাফাত সানির জন্য। কেননা, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বোলিং অ্যাকশনে অনেকটাই পরিবর্তন আনতে হয়েছে সানির। সেক্ষেত্রে আবারও আগের ফর্ম নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে সানিকে কিছুটা সময় দিতে  চায় বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিন-সানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শনিবার শাহীন-শিরিনা গান কবিতার মেলবন্ধন

পরবর্তী

চ্যানেল আই প্রাঙ্গণে ‘চেতনা চত্বর’ উদ্বোধন

পরবর্তী

চ্যানেল আই প্রাঙ্গণে ‘চেতনা চত্বর’ উদ্বোধন

‘বুক থেকে পাথর নেমে গেল’

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT