চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালেবান হামলা: আফগানিস্তানে একদিনের রাষ্ট্রীয় শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের বালখ প্রদেশের মাজার-ই-শরিফে সেনা ঘাঁটি তালেবান হামলায় নিহতদের স্মরণে দেশটিতে একদিনের রাষ্ট্রীয় শোক চলছে। সেনা ঘাঁটির খাবার ঘর এবং পাশের মসজিদে চালানো ওই ভয়াবহ হামলায় কমপক্ষে দেড়শ’ সেনা সদস্য নিহত হন।

শনিবারই নিহতদের দাফন শুরু হয়। নিহতের সংখ্যার ব্যাপারে বালখ প্রদেশের প্রাদেশিক কাউন্সিলের সদস্য ইব্রাহিম খাইরানদিশ শোকাহত হয়ে বলেন, ‘আজ এখানে কফিনের পর্যন্ত অভাব দেখা দিয়েছে।’

নিহতের সংখ্যা এমনকি ২শ’ ছাড়িয়ে যেতে পারে বলে নিউ ইয়র্ক টাইমসের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন কয়েকজন সেনা কর্মকর্তা।

Banglabid

দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, এ ধরণের হামলা সব ধরণের মানবিক নৈতিকতা এবং ইসলামিক শিক্ষার বিরুদ্ধ।

শুক্রবারের হামলাটি আফগান সামরিক ঘাঁটির ওপর এ যাবতকালের সবচেয়ে বড় এবং দেশটির গত ১৬ বছরের যুদ্ধে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস।

দেশটির সেনা মুখপাত্র নাসরাতুল্লাহ জামশিদি বলেন, বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের ভিতরে মসজিদে এবং ঘাঁটির ভেতর খাবার ঘরে এই হামলা চালানো হয়। তখন মসজিদে সেনা সদস্যরা নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন। অন্যদিকে খাবার ঘরে আরও বহু সেনা সদস্য খাচ্ছিলেন।

Reneta

তিনি বলেন, সেনাবাহিনীর দু’টি গাড়িতে হামলাকারী দশজনের মতো ব্যক্তি সেনাবাহিনীর চেকপয়েন্ট পার হয়েই ঘাঁটিতে ঢোকে। ঢোকার আগে ঘাঁটির গেটে হামরাকারীরা দারোয়ানকে বলেছিল, তারা আহত সৈন্য নিয়ে যাচ্ছে। দ্রুত তাদের প্রবেশ করতে হবে। তাদের সবার পরনে সেনাবাহিনীর পোশাক ছিল।

হামলায় রকেটচালিত গ্রেনেড এবং রাইফেল ব্যবহার করা হয়েছে বলে জানায় রয়টার্স। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্যমতে, দশ হামলাকারীর কয়েকজন প্রাণভয়ে পালানোর চেষ্টা করা নিরস্ত্র সেনাদের ভীড়ে আত্মঘাতী বোমারও বিস্ফোরণ ঘটায়।

হামলার পরই জঙ্গি সংগঠন তালেবান দায় স্বীকার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্নাব্যুতে থাকছেন নেইমার

পরবর্তী

হাওরের পানিতে তেজস্ক্রিয়তার প্রমাণ পায়নি পরমাণু শক্তি কমিশন

পরবর্তী

হাওরের পানিতে তেজস্ক্রিয়তার প্রমাণ পায়নি পরমাণু শক্তি কমিশন

খাবার হোটেলে নারী শ্রমিকের মরদেহ

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT