চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেককে খালাস দেওয়া বিচারককে খুঁজছে দুদক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ পূর্বাহ্ণ ২৯, জুন ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার পর দেশ ছেড়ে যাওয়া বিচারক মোতাহার হোসেনকে খুঁজে বের করতে ইন্টারপোল ও এফবিআইয়ে’র শরণাপন্ন হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া তার সম্পদের খোঁজে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছেও চিঠি পাঠানো হয়েছে।

দুদকের দায়িত্বশীল একজন কর্মকর্তা  জানান, আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) কাছে চিঠি দিয়ে মোতাহার হোসেনের অবস্থান জানতে সহায়তা চাওয়া হয়েছে। এছাড়া আন্তর্জাতিক মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ সংস্থা এগমন্ট গ্রুপের কাছেও চিঠি পাঠানো হয়েছে। বিশ্বের কোথাও মোতাহার হোসেনের সম্পদ রয়েছে কি-না তা জানতে সহায়তা চাওয়া হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে  দেওয়া ওই সব চিঠিতে বিচারক মোতাহার হোসেন যুক্তরাজ্য, মালয়েশিয়া, দুবাই ও সৌদি আরবে গোপনে পালিয়ে আছেন বলে ধারণা দেওয়া হয়। এছাড়া এসব দেশে তার পাচার করা অর্থ থাকতে পারে বলে দুদক ধারণা করছে।

Banglabid

‘অবৈধভাবে বিদেশে অর্থ পাচার’-সংক্রান্ত দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির নেত্রী খালেদা জিয়ার বড়  ছেলে তারেক রহমানকে ২০১৩ সালের ১৭ নভেম্বর বেকসুর খালাস দিয়েছিলেন বিচারক মোতাহার হোসেন। সে সময় তিনি ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক হিসেবে কর্মরত ছিলেন। ওই বছরের ডিসেম্বরে তিনি অবসরে যান।

দুদক সূত্র জানায়, অবসরে যাওয়ার  দুই সপ্তাহ আগে মোটা অঙ্কের ঘুষ নিয়ে তারেক রহমানের মামলার রায় দেওয়া হয়েছে মর্মে মোতাহার হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসে সংস্থাটির কাছে। এসব অভিযোগ নিজস্ব সূত্রে খবর নেয় সংস্থাটি। অভিযোগের ক্ষেত্রে প্রাথমিক সত্যতা পাওয়ার পরই বিস্তারিত অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

মোতাহার হোসেনের বিরুদ্ধে আসা অভিযোগ অনুসন্ধান করছেন দুদকের উপপরিচালক হারুন-অর-রশীদ। গত বছরের জানুয়ারিতে অনুসন্ধান শুরুর পরপরই জিজ্ঞাসাবাদের জন্য মোতাহার হোসেনকে দুদকে তলব করা হলেও তিনি হাজির হননি। ওই সময় তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে দুদক। এ বিষয়ে সংশ্লিষ্ট স্থলবন্দর, নৌবন্দর ও বিমানবন্দরেও সতর্কসংকেত জারি করা হয়। কিন্তু নিষেধাজ্ঞা জারি করার আগেই গত বছরের ৮ জানুয়ারি মোতাহার হোসেন মালয়েশিয়ায় পাড়ি জমান বলে দুদক ওই সময় নিশ্চিত হয়।

Reneta

দুদক আরো জানায়, বিচারক মোতাহার হোসেনের নামে বিদেশে অবৈধ উপায়ে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তার ছেলে লন্ডনে  থেকে পড়াশোনা করেন। লন্ডনে মোতাহার হোসেন বাড়ি কিনেছেন। রাজধানীর ধানমন্ডিতে তিনি দুটি অ্যাপার্টমেন্ট কিনেছেন।

এছাড়া তার গ্রামের বাড়ি নাটোরে নামে-বেনামে প্রায় ৫০ বিঘা কৃষি-অকৃষি জমি কিনেছেন। তার দৃশ্যত সম্পদের সঙ্গে আয়ের যথেষ্ট অমিল রয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে।

২০১০ সালের ৬ জুলাই বিএনপির জ্যেষ্ঠ ভাইস  চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় দুদক। বিচারক মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ ডিসেম্বর দেওয়া রায়ে তারেককে বেকসুর খালাস ও মামুনকে অর্থদণ্ডসহ সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।

দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহীম ২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মানি লন্ডারিং আইনে ওই মামলাটি করেন (নম্বর-৮)। তাতে অভিযোগ করা হয়, তারেক রহমান ও মামুন ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০  কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানদুদক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাস হলো অর্থবিল ২০১৫

পরবর্তী

উন্নয়নকে সুগম করবে এ বাজেট: প্রধানমন্ত্রী

পরবর্তী

উন্নয়নকে সুগম করবে এ বাজেট: প্রধানমন্ত্রী

লতিফ সিদ্দিকী জামিনে মুক্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT