চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম ও ইমরুলের জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সমানে সমান লড়াই করছে বাংলাদেশ দল। তবে দ্বিতীয় দিনের শেষ বিকেলে তিন উইকেট পড়ে যাওয়ায় কিছুটা আক্ষেপ সবার মাঝে। উইকেটে দারুণভাবে সেট হয়েও পড়ন্ত বিকেলে সাজঘরে ফিরেছেন ইমরুল কায়েস। দলের আরেক গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান তামিম ইকবাল সেট হয়েও ইনিংস লম্বা করতে পারেননি। এই হতাশার মাঝে তাদের উপর নেমে এলো জরিমানার খড়গ।

বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি জানায়, আচরণবিধির ২.১.১ ধারা ভঙ্গ করেছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। নিয়ম অনুযায়ী মাঠে তাদের আচরণ ছিল খেলার চেতনা বিরুদ্ধ। আচরণ বিধি ভাঙায় দুই টাইগার ক্রিকেটারকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে বোলার-ফিল্ডারদের এলবিডব্লিউর আবেদনের সময় তামিম আম্পায়ারের দিকে ব্যাট দেখিয়ে ইঙ্গিত করে বোঝাতে চেয়েছিলেন বল তার ব্যাটে স্পর্শ করেছে। ইমরুলের বিপক্ষে আবেদন ছিল ব্যাট-প্যাড ক্যাচের। ইমরুল তখন থাই প্যাডে ইঙ্গিত করে আম্পায়ারকে বোঝাতে চান বলের উচ্চতার ব্যাপারটি।

Banglabid

এ দুটি ঘটনাই ফিল্ড আম্পায়াররা অভিযোগ আকারে পেশ করেন ম্যাচ রেফারির কাছে। তামিম ও ইমরুল অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। জরিমানার সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন দুজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের শততম টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বাহুবলী টু’ ছবির ট্রেলর ফাঁস

পরবর্তী

তিশার অভিনয় নিয়ে আবারও পরমব্রতর মুগ্ধতা

পরবর্তী
তিশা

তিশার অভিনয় নিয়ে আবারও পরমব্রতর মুগ্ধতা

লেস্টারকে নিয়ে সতর্ক জিদান

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT