চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাদের তৈরি ‘রাস্তা’ এখন সবার জন্য উন্মুক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

একটি ‘রাস্তা’ তৈরি হয়েছে। এর কারিগর হচ্ছেন তিনজন। রবিউল ইসলাম জীবন, জুয়েল মোর্শেদ ও পড়শী। তাদের সমন্বিত প্রচেষ্টায় তৈরি ‘রাস্তা’ এবার সবার জন্য উন্মুক্ত হয়েছে। চাইলে আপনিও হেঁটে নিতে পারেন সেই ‘রাস্তা’য়।

কথাগুলো বুঝতে খানিক অসুবিধে হচ্ছে? তবে বিস্তারিত জেনে নিই চলুন। তরুণ গায়িকা পড়শী প্রায় এক বছর পর নিজের নতুন গান নিয়ে এসেছেন। সেই গানের নামই ‘রাস্তা’। লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

প্রকাশের মাত্র ঘন্টার ব্যবধানেই গানটি দারুণ সাড়া ফেলেছে। এরই মধ্যে ‘রাস্তা’ উপভোগ করে ফেলেছেন দুই লক্ষাধিক দর্শক। অচিরেই গানটি দারুণ সাফল্য পাবে বলে ধারণা করছেন সবাই।

Banglabid

‘রাস্তা’ প্রসঙ্গে পড়শী বলেন, গত এক বছর সিনেমার প্লেব্যাক ও স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলাম। তাছাড়া বিদেশের কিছু কাজের ব্যাপারেও ব্যস্ততা ছিলো। তাই নিজের একক গান বা মিউজিক ভিডিও করা হয়নি। অবশেষে ভক্তদের জন্য এই ‘রাস্তা’ উপহার দিলাম। আর তারাও বেশ ভালো সাড়া দিচ্ছেন। আশা করি এই ‘রাস্তা’ সবার ভালোবাসায় আরো অনেক দূর যাবে।

গীতিকার রবিউল ইসলাম জীবনের ভাষ্যে: ‘রাস্তা’ গানটি লিখেছিলাম অনেক আগেই। এটা অডিও আকারে গত বছর প্রকাশ হয়েছিলো। পড়শীর কণ্ঠে এটাই প্রথম রক গান। সে দারুণ গেয়েছে। আশা করি সবার ভালো লাগবে গানটি।

সংগীতায়োজেন ছিলেন জুয়েল মোর্শেদ। ‘রাস্তা’ নিয়ে তিনি বলেন: গানটির কথাগুলো খুব সুন্দর। একটু রক ঘরানার সুর-সংগীত করেছি। পড়শীও ভালো গেয়েছে। আর ‘রাস্তা’র ভিডিওটাও দারুণ লেগেছে আমার কাছে। দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।

Reneta

‘রাস্তা’র ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। পুরান ঢাকার একটি শুটিংস্পটে সেট তৈরি করে নির্মিত হয়েছে এই মিউজিক ভিডিও।

পড়শীর কণ্ঠে রাস্তা: 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুয়েল মোর্শেদপড়শীরবিউল ইসলাম জীবনরাস্তা
শেয়ারTweetPin1

সর্বশেষ

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT