চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তাজমহলের মত অনন্য সংবিধান, সংশোধনের প্রয়োজনই ছিল না’

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৯:০০ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশের সংবিধানের পত্রিকা, বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ সংবিধান পেয়েছিল ১৯৭২ সালের ৪ নভেম্বর। সেই থেকে এখন পর্যন্ত ষোলবার সংশোধন করা হয়েছে সংবিধান। এসব সংশোধনীর ফলে বাহাত্তরের সেই সংবিধান অনেকটাই হারিয়েছে তার মৌলিক চরিত্র।

বিজয় অর্জনের প্রথম বার্ষিকীতে কার্যকর হওয়া ওই সংবিধান প্রণয়নের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। বাহাত্তরের সেই সংবিধান নিয়ে কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

সংবিধান গৃহীত হওয়ার দিনে গণপরিষদে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যকে উদ্ধৃত করে তিনি বলেন, সেদিন জাতির জনক বলেছিলেন, ‘‘শহীদের রক্তে লিখিত এ সংবিধান সমগ্র জনগণের আশা-আকাঙ্খার মূর্ত প্রতীক হয়েই বেঁচে থাকবে।’’

Banglabid

চ্যানেল আই অনলাইনকে এম আমীর-উল ইসলাম বলেন, ৪ নভেম্বর আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশের  সংবিধান গণপরিষদে গৃহীত হয়। ওই বছরের ১৬ই ডিসেম্বর থেকে তা কার্যকর হয়।

“বঙ্গবন্ধু সেদিন যে সংবিধানকে ‘সমগ্র জনগণের আশা-আকাঙ্খার মূর্ত প্রতীক’ হিসেবে উল্লেখ করেছিলেন আজ ৪৬ বছর পর এসে আমি বলবো, আমাদের সংবিধান এখনো জনগনের আশা-আকাঙ্খার মূর্ত প্রতীক। কিন্তু আমরা আমাদের পবিত্র সংবিধানের আলোকে এখন আর পরিপূর্ণভাবে চলছি না,  অনুসরণ করছি না!”

এম আমীর-উল ইসলাম

সেই সংবিধানে জনগণকে সকল ক্ষমতার উৎস করা হয়েছিল উল্লেখ করে এম আমীর-উল ইসলাম বলেন, ‘আমি বলবো, সারা পৃথিবীতে যতগুলো সংবিধান আছে তার মধ্যে আমাদের সংবিধান তাজমহলের মতই অনন্য।  জনগণকে সকল ক্ষমতার মালিক হিসেবে রেখেই এই সংবিধান ১৯৭২ সালে সাজানো হয়েছিল।

Reneta

“আমাদের সংবিধানের তো কোন অপরাধ ছিল না! তবু বার বার সংবিধান সংশোধন করা হলো। আমি মনে করি, আমাদের সংবিধান সংশোধনের কোন প্রয়োজনই ছিল না।”

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের যে কথা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে থেকে সংবিধানে নিহিত হয়েছিল তা আজো প্রতিষ্ঠিত হয়নি মন্তব্য করে তিনি বলেন, বঙ্গবন্ধু যে মানবতাবাদী রাজনীতি দিয়ে গিয়েছিলেন আজ তা আমাদের রাজনীতিতে অনুপস্থিত। চারিদিকে তাকালে এখন কেবলই  দেখা যায় সামাজিক-রাজনৈতিক বিভেদ আর দুর্নীতি।’

“তবু বলবো, আমাদের পবিত্র সংবিধানকে আমাদেরই মর্যাদা দিয়ে এগিয়ে চলতে হবে। আর তাতেই এগিয়ে যাবে আমাদের সমাজ- রাষ্ট্র আর দেশ।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুসংবিধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘থর’ চরিত্রে বিরক্ত ক্রিস হেমসওয়ার্থ

পরবর্তী

দিনাজপুরে রাশ উৎসবে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত ৪

পরবর্তী
দিনাজপুরে জরুরি বিভাগে রোগী ও স্বজনরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে রাশ উৎসবে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত ৪

স্পেনের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুজদেমনের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পুজদেমনের বিরুদ্ধে স্পেনের গ্রেপ্তারি পরোয়ানা

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT