চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তবু আশা দেখছেন হাথুরু

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
১০:৫৫ অপরাহ্ণ ৩০, মে ২০১৭
স্পোর্টস
A A

ওভাল, লন্ডন থেকে: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের কাছে ২৪০ রানে হেরেছে টাইগাররা। ভারতের ৭ উইকেটে ৩২৪ রানের বিশাল স্কোরের জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ অলআউট হয় ৮৪ রানে। এমন হারের পরও হাথুরুসিংহে আশা করছেন আসল লড়াইয়ে ছেলেরা ঘুরে দাঁড়াবে।

অধিনায়ক মাশরাফি ও তামিমকে ছাড়াই ম্যাচের প্রথম ঘণ্টায় ভারতের ব্যাটিংলাইনকে কোণঠাসা করে ফেলে সাকিবের নেতৃত্বে খেলতে নামা বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ভারতীয় ওপেনার রোহিতকে ফেরান রুবেল।

দলের স্কোরে ২১ রান যোগ হতেই আরেক ব্যাটসম্যান রাহানের বিদায়।

ব্যাট করেননি অধিনায়ক কোহলি এবং সাবেক কাপ্তান ধোনি। তারপরও দিনেশ কার্তিক আর ধাওয়ানের সেঞ্চুরির পার্টনারশিপে ম্যাচে ফেরা ভারতের। ধাওয়ানের ৬০’র সঙ্গে কার্তিকের ৯৪ আর পান্ডিয়ার অপরাজিত ৮০’তে ভারত বিপদ সামলে গড়ে ৭ উইকেটে ৩২৪ রানের স্কোর।

বড় চ্যালেঞ্জ তাড়া করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে টাইগাররা। উমেশ ও ভুবনেশ্বর কুমারের সুইংয়ে ২২ রানে ছয় উইকেট হারানো বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায় তখনই। মাঝে সানজামুল ও মেহেদী মিরাজের লড়াকু পারফর্ম্যান্স। তারপরও এড়ানো যায়নি শোচনীয় হার।

ব্যাটিং ডিপার্টমেন্টকে দায়ী করলেও আশার আলো দেখছেন কোচ হাথুরুসিংহে।

Reneta

বৃহস্পতিবার একই ভেন্যুতে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বন্ধু দিবস: ল্যান্ডফোন থেকে সোশ্যাল মিডিয়া, বদলেছে বন্ধুত্বের ভাষা

আগস্ট ২, ২০২৬

আমি তাদের ক্ষমা করতে চাই: মোদি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, দুর্নীতিতে থাকবে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

৮৬ রানের লক্ষ্য দিয়েও গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন গায়ানা

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT