চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনুর ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১১:৫৬ অপরাহ্ণ ১৬, মে ২০১৬
বাংলাদেশ
A A

কুমিল্লায় কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহ থেকে নেয়া বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষার পর তাকে ধর্ষণের আলামত মিলেছে।

আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত সংস্থা সিআইডির বিশেষ সুপার আবদুল কাহহার আকন্দ সোমবার রাতে চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রথম ময়নাতদন্তে চিকিৎসকরা না পেলেও সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষা করে সিআইডি বলছে, খুন হওয়ার আগে ধর্ষিত হয়েছিলেন তনু। পরীক্ষায় অন্তত ৩ ব্যক্তির বীর্যের উপস্থিতি পাওয়া গেছে।

গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসে তনুর লাশ পাওয়ার পর থানা পুলিশ ও ডিবির হাত ঘুরে তদন্তের দায়িত্ব পাওয়া সিআইডি কয়েক দফায় ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় নিয়ে আসে।

গত ৪ এপ্রিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে দেয়া প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে তনুকে হত্যা এবং ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।

কিন্তু ডিএনএ রিপোর্টে তনুকে ধর্ষণের আলামত মিলেছে বলে সিআইডি বিষয়টি নিশ্চিত করায় সকল বিতর্কের অবসান ঘটতে যাচ্ছে।

এর আগে তনুর দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত কুমিল্লা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগের ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড তনুর কাপড়, দাঁত, নখের ডিএনএ ও ফিঙ্গার প্রিণ্টের প্রতিবেদন চেয়ে সিআইডি’র কাছে চিঠি পাঠায়।

ওই চিঠিতে সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তের জন্য পুনরায় কবর থেকে লাশ উত্তোলনের পর তদন্ত সংস্থা সিআইডি কর্তৃক সংগৃহীত নমুনার ৪টি দাঁত, ৪টি ভেজাইন্যাল সোয়াব, ডিএনএ অ্যানালাইসিস ও পরীক্ষার প্রতিবেদন চাওয়া হয়।

সোমবার রাতে কুমিল্লা সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের আরও জানান, ফরেনসিক বিভাগ এতো দিন ডিএনএ রিপোর্টের জন্য ২য় ময়নাতদন্ত রিপোর্ট দিতে দেরি করছিলো। এখন ডিএনএ রিপোর্ট হাতে আসায় দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট খুব তাড়াতাড়িই দেয়া যাবে।

আলোচিত এ হত্যাকাণ্ডের পর সারাদেশেই শুরু হয় তীব্র প্রতিবাদ-বিক্ষোভ। সম্প্রতি তনুর মা অভিযোগ করেন, সেনানিবাসের একটি অনুষ্ঠানে গান গাইকে অস্বীকার করার কারণেই তনুকে হত্যা করা হয়।

ট্যাগ: তনু হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউইয়র্কে মঞ্চ মাতালেন রুনা-সাবিনা

পরবর্তী

কোহলি-ভিলিয়ার্স-গেইলের ব্যাটে কলকাতার হার

পরবর্তী

কোহলি-ভিলিয়ার্স-গেইলের ব্যাটে কলকাতার হার

লিবিয়াকে অস্ত্র দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্রসহ ২৫টি দেশ

সর্বশেষ

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT