চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য প্রযুক্তিতে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধিতে ‘গার্লস ইন আইসিটি ডে’র  কার্যক্রম শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও  পেশায়  মেয়েদের  অংশগ্রহণ  বাড়ানোর লক্ষে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) সদস্য দেশগুলোতে ‘গার্লস ইন আইসিটি ডে’ আয়োজন করে থাকে। প্রতিবছর এপ্রিল মাসের চতুর্থ বৃহস্পতিবার এ দিনটি পালন করা হয়।

বাংলাদেশে এর ব্যাপ্তি আরো ছড়িয়ে দেওয়ার জন্য এবছর এর কার্যক্রম মাসজুড়ে আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

আয়োজনের অংশীদারী সংগঠন আইটি সলিউশন দিনাজপুরের ব্যবস্থাপনায় দিনাজপুর সরকারি মহিলা কলেজে ২০ এপ্রিল অনুষ্ঠিত সেমিনারের মাধ্যমে এর যাত্রা শুরু হয়েছে।

সেমিনারে বিডিওএসএনের  প্রোগ্রাম  অফিসার শারমীন কবীর জানান, এবছর ঢাকার বাইরে দিনাজপুর, রংপুর, চট্টগ্রাম ও রাজশাহীতে এ আয়োজনকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আইসিটিতে মেয়েদের অংশগ্রহণের সুযোগ ও উপায় নিয়ে ক্যারিয়ারের কথা, আইসিটিতে অধিক সংখ্যক মেয়েদের আকৃষ্ট করার উপায় অন্বেষন শীর্ষক গোল টেবিল বৈঠক, বিভিন্ন আইসিটি প্রতিষ্ঠান পরিদর্শন, কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতা ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া এবারের আয়োজনে কয়েকজন যোগ্য নারীকে ইন্টার্নশীপের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

সেমিনারটি আয়োজনের উদ্দেশ্য এবং আইসিটি খাতে মেয়েদের আরও বেশি অংশগ্রহণের সুযোগ সম্পর্কে আরও বক্তব্য দেন, কলেজের শিক্ষক মনোরঞ্জন, জাকির হোসেন আইটি সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, নাহিদা পারভিন, মোঃ শরীফ চৌধুরী ও মোঃ মুক্তার আলি।

উল্লেখ্য সহআয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ ওম্যান ইন আইটি। আর পৃষ্ঠপোষকতা করছে জেনেক্স, জুমশেপার, বাইনারি ইমেজ ও চাকরি ডট কম। এছাড়াও আযোজনের বিস্তারিত জানতে: http://girlsinict.bdosn.org  এ ওয়েবসাইট ভিজিট এবং কোন শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজেদের ক্যাম্পাসে আয়োজন করতে চাইলে: [email protected]  এ ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।

ট্যাগ: দিনাজপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সংবাদের গ্রহণযোগ্য মাধ্যম চ্যানেল আই অনলাইন’

পরবর্তী

অনুদানের চিঠি পেয়েছেন মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধযোদ্ধারা

পরবর্তী

অনুদানের চিঠি পেয়েছেন মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধযোদ্ধারা

সেমিতে রিয়াল-অ্যাটলেটিকো, জুভেন্টাস-মোনাকো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT