চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের ওপর ইউপি সদস্যের হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

ঝিনাইদহের মহেশপুরে কোরবানির মাংসের মিসকিনদের অংশ বণ্টনে অনিয়মের প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও তার অনুসারীদের বিরুদ্ধে।

এতে ইমরানসহ তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভগের ৩য় বর্ষের শিক্ষার্থী আকরাম হোসাইন ও তার বাবা আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কোরবানির মাংস বণ্টন শেষে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ইমরান হোসাইন চ্যানেল আই অনলাইনকে বলেন: কোরবানি শেষে গ্রামবাসী মিসকিনদের অংশ সমাজের একটি নির্দিষ্ট স্থানে জমা করে। এর মধ্যে কিছু মাংস নিজেদের মধ্যে ভাগাভাগি করে। কিছুটা মিসকিনদের মধ্যে সেটি বিতরণ করে। আর এর তদারকি করেন স্থানীয় বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুর রহমান।

‘মিসকিনদের কিছু মাংস বিতরণ করার পর প্রায় ২০ কেজি মাংস মেম্বার (ইউপি সদস্য) রেখে দেন নিজের পারিশ্রমিক হিসেবে। মাংস নিজের (মেম্বার) বাড়ি নিয়ে যাওয়ার সময় প্রতিবাদ করলে দলবল নিয়ে আমাদের উপর হামলা করা হয়’, বলেন ইমরান।

এ বিষয়ে আগামীকাল থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।

ইমরান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সংবাদ সংস্থা ইউএনবিতে কর্মরত আছেন।

অভিযোগের বিষয় জানতে ওই ইউপি সদস্যকে বেশ কয়েকবার ফোন করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

ট্যাগ: ঢাবি সাংবাদিক সমিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা উত্তর ও দক্ষিণের ৪৮টি ওয়ার্ডে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ

পরবর্তী

সাত মাস পরও অপ্রতিরোধ্য করোনা

পরবর্তী

সাত মাস পরও অপ্রতিরোধ্য করোনা

চেলসিকে হারিয়ে এফএ কাপে চ্যাম্পিয়ন আর্সেনাল

সর্বশেষ

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT