চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত মাস পরও অপ্রতিরোধ্য করোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোভাইরাসের প্রাদুর্ভাবের সময় ৭ মাস পেরিয়ে ৮ মাসে পড়েছে। কিন্তু কোনো কিছু দিয়েই অপ্রতিরোধ্য ভাইরাসটিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিশ্বজুড়ে এরই মধ্যে ১ কোটি ৮০ লাখ ১১ হাজার ৮০২ জন মানুষ এতে আক্রান্ত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব বলছে, বিশ্বের সর্বোচ্চ করোনা শনাক্ত  হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এরই মধ্যে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪৭ লাখ ৬৪ হাজার ৩১৮ জন। ব্রাজিলে ২৭ লাখ ৮ হাজার ৮৭৬ জন। তৃতীয় সর্বোচ্চ করোনা শনাক্ত দেশ ভারত। সেখানে শনাক্ত হয়েছে ১৭ লাখ ৫১ হাজার ৯১৯ জন।

রোববার ভোর পযর্ন্ত বিশ্বে মোট ৬ লাখ ৮৮ হাজার ৬৮৩ জন মানুষ মারা গেছেন। মৃতের সংখ্যায়ও যথারীতি যুক্তরাষ্ট্র সর্বোচ্চ অবস্থানে। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৮৯৮ মানুষ।

ব্রাজিলে মৃত্যু হয়েছে ৯৩ হাজার ৬১৬ জন, যুক্তরাজ্যে ৪৬ হাজার ১৯৩ জন, মেক্সিকোতে ৪৬ হাজার ৬৮৮ জন এবং ভারতে ৩৭ হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছে।

তবে বিশ্বব্যাপী করোনাভাইরাস থেকে সুস্থতার হার সর্বাধিক। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন বিশ্বের ১ কোটি ১৩ লাখ ২৬ হাজার ২৩২ জন মানুষ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৩৫ জন এবং মৃত্যু হয়েছে  ৫৩৯১ জনের।

Reneta

এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৫৮ হাজার ৪২৯ জন, ব্রাজিলে ৪২ হাজার ৫৭৮ জন এবং ভারতে আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৮৬৫ মানুষ।

করোনাভাইরাসের এমন সংক্রমণের মধ্যে বিশ্বের মানুষ যখন ভ্যাকসিনের আশায় আছে, তারই মধ্যে তা নিয়ে সংতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সংক্রমক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফৌসি।

এ বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের একটি ‘নিরাপদ ও কার্যকরী’ ভ্যাকসিন হাতে পাওয়ার বিষয়ে সন্দিহান তিনি।

ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে এই বিশেষজ্ঞ বলেছেন, ২০২০ সালের শেষ নাগাদ মানুষের হাতে ভ্যাকসিন পৌঁছাবে কিনা তা নিয়ে তিনি ‘সতর্ক আশাবাদী’। তবে তার আশা, ভ্যাকসিনের জন্য যুক্তরাষ্ট্রকে অন্য দেশের ওপর নির্ভর করতে হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোানাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT