চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A
চলচ্চিত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪২৫’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবছর উৎসবের ১৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত ছয়দিন ব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র(টিএসসি) মিলনায়তনে।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের নেতৃবৃন্দ।

Banglabid

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক পিটার জেভিয়ার রোজারিও। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার ভাষার চলচ্চিত্র’ ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত একটি নিয়মিত চলচ্চিত্র উৎসব, যা প্রতিবছর ফেব্রুয়ারি মাসে সাড়ম্বরে পালিত হয়। উৎসবটি মূলত ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে আয়োজিত হয় এবং একই সাথে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বহন করে।

তিনি আরও বলেন, আগামী ১০ই ফেব্রুয়ারি উৎসবের উদ্বোধনি অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত থাকবেন।

এছাড়া ১৩ই ফ্রেব্রুয়ারি তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদসহ বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিবর্গের উপস্থিতিতে পূর্ববর্তী বছরের শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রকে প্রদান করা হবে ‘হীরালাল সেন পদক’।

Reneta

১৫ই ফেব্রুয়ারি ‘চলচ্চিত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা’ শীর্ষক বিশেষ সেমিনার পরবর্তী চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা নামবে এই উৎসবের।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আব্দুল কাইয়্যুম জয়, প্রচার সম্পাদক রায়ান কামাল হোসাইন, দপ্তর সম্পাদক জুবলী রহমতসহ সংগঠনটির সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্রঢাকা বিশ্ববিদ্যালয়লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT