চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা সিএমএইচে জাফর ইকবাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৮
অন্যান্য
A A

প্রধানমন্ত্রীর নির্দেশের পর উন্নত চিকিৎসার জন্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত শিক্ষক ও প্রখ্যাত লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকায় আনা হয়েছে।

শনিবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয় বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আগে দুর্বৃত্তের হামলায় ছুরিকাহত ড. জাফর ইকবালকে ঢাকায় এনে উন্নত চিকিৎসার দাবি জানান শাহবাগে জড়ো হওয়া বিক্ষোভকারীরা।

Banglabid

দীর্ঘদিন ধরেই মৌলবাদীদের হুমকির মধ্যে থাকা দেশবরেণ্য এ অধ্যাপকের উপর শনিবার বিকেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবাল। তার মাথায় আঘাত করা হয়েছে।

আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ৬টার পরপরই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

Reneta

হামলাকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে কোন উদ্দেশ্য বা কারণে তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে; তা জানা জায়নি।

জানা গেছে, শাবিপ্রবিতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পেছন থেকে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এক ব্যক্তি।

২০১৬ সালের অক্টোবরে জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যমে হত্যার হুমকির পর জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এই দম্পতি।

আগের বছর ২০১৫ সালে শাবিপ্রবিতে উপাচার্য বিরোধী আন্দোলনে সস্ত্রীক সক্রিয় ছিলেন তিনি।সেসময় তার স্ত্রীসহ অন্য শিক্ষকরা ছাত্রলীগের হামলার শিকার হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক জাফর ইকবালজাফর ইকবাললিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সরকার এ হামলার দায় এড়াতে পারে না: ইমরান

পরবর্তী

ডারবানে নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া

পরবর্তী

ডারবানে নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া

প্রফেসর আশরাফ উদ্দিন হত্যা মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী  মহিউদ্দিন মুহিম

নৌপরিবহন মন্ত্রীর মঞ্চে হত্যা মামলার পলাতক আসামী

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT