চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা লিগে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:০৩ অপরাহ্ণ ২৬, জুন ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অলিখিত ফাইনালে রূপ নেয়া ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি আসরের চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। ঢাকা লিগে এটি টানা তৃতীয় শিরোপা আকাশী-নীলদের।

১৬ ম্যাচে ১২ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হল আবাহনী। লিগের রানার্সআপ প্রাইম ব্যাংকের পয়েন্ট ২২। আসরের তৃতীয় হওয়া দল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের পয়েন্ট ২১।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর দেয়া ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংক ৯ উইকেট হারিয়ে তোলে ১৪২ রান।

Banglabid

রুবেল মিয়া সর্বোচ্চ ৪১ রান করেন ছয় চারে। খেলেন ৪৩ বল। শেষদিকে লড়াই জমিয়ে তোলেন অলক কাপালি। দারুণ ব্যাটিংয়ে জাগান জয়ের আশা।

কিন্তু বলের সঙ্গে রানের ফারাক বেশি হওয়ায় নাগাল পায়নি প্রাইম ব্যাংক। ১৭ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন অলক। মারেন তিনটি ছয় ও দুটি চার।

৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন আবাহনী পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। মেহেদী হাসান রানা দুটি, আরাফাত সানি ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট নেন।

Reneta

দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে আবাহনীকে অল্পতে আটকে রাখার সুযোগ তৈরি করেছিল প্রাইম ব্যাংক। ৩১ রানে ৩ উইকেট তুলে নিয়েছিল দলটি। নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ৭০ রানের জুটি লড়াকু সংগ্রহের পথ দেখায় আবাহনীকে।

নাজমুল ৪৫ ও মোসাদ্দেক ৪০ রান করেন। সাইফউদ্দিনের ১৩ বলে ২১ রানের অপরাজিত ক্যামিও ইনিংসে ৭ উইকেট হারিয়ে দেড়শ অব্দি পৌঁছায় আবাহনী।

প্রাইম ব্যাংকের পেসার রুবেল হোসেন নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম ও রুবেল মিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীডিপিএল-২০২১প্রাইম ব্যাংকবঙ্গবন্ধু ডিপিএল-২০২১লিড স্পোর্টসশিরোপা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ার সিডনিতে দুই সপ্তাহের লকডাউন

পরবর্তী

করোনাভাইরাস: ১৪ হাজার মৃত্যুর মাইলফলকে দেশ

পরবর্তী

করোনাভাইরাস: ১৪ হাজার মৃত্যুর মাইলফলকে দেশ

তবুও আড়ালে সাদ!

সর্বশেষ

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT