চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮ বছরে পদার্পণ

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
১২:৫০ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠার পর থেকে সকল নৈতিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেয়া জাতির আলোকবর্তিকা এ প্রতিষ্ঠানটি ৯৭ বছর পেরিয়ে ৯৮ বছরে পদার্পণ করেছে।

১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহাসিকভাবে বাংলাদেশের সকল শ্রেষ্ঠ অর্জনের গর্বিত অংশীদার ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়টি।

দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পালন করছে নানা কর্মসূচী। রোববার সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এরপর র‌্যালিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীরা ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে সমবেত হন। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Banglabid

আলোচনা সভা শুরুর আগে সকাল ১০টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে তৈরীকৃত নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ বলেন: ‘২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি এবং একই সাথে স্বাধীনতার সূবর্ণজয়ন্তীকে সামনে রেখে ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে এ বিষয়ক কার্যক্রম আজকে থেকে শুরু হল। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এ ওয়েবসাইট আপডেটেড হবে।’

১০ টা ৪৫ মিনিটে ৯৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণিকা উদ্বোধন করা হয়।

Reneta

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সঞ্চালনা করছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান। আলোচনা সভায় উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এম এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ প্রমুখ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উচ্চশিক্ষা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উপাচার্যবিহীন রুয়েটের নিয়মিত কার্যক্রমে স্থবিরতা

পরবর্তী

ফুলেল শ্রদ্ধায় হলি আর্টিজানে নিহতদের স্মরণ

পরবর্তী
হলি আর্টিজান

ফুলেল শ্রদ্ধায় হলি আর্টিজানে নিহতদের স্মরণ

মালয়েশিয়া

‘মালয়েশিয়ায় কর্মী প্রেরণ বন্ধ হয়নি, বাতিলও হয়নি’

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT