চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপাচার্যবিহীন রুয়েটের নিয়মিত কার্যক্রমে স্থবিরতা

সুব্রত গাইন সুব্রত গাইন
১২:২৪ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
শিক্ষা
A A

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ভিসির মেয়াদ গত মাসে শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত নতুন উপাচার্য নিয়োগ দেননি আচার্য। এখনও শূন্য আছে বিশ্ববিদ্যালয়ের দুটি শীর্ষ পদ। পদ দু‘টি শূন্য থাকার ফলে প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আর্থিক অনুমোদন ও নানা ধরনের আবেদন পত্রে সইসহ প্রশাসনিক কাজগুলোও ভিসি না থাকায় আটকে আছে।

তাছাড়া প্রায় চার বছর ধরেই প্রো-ভিসির পদটিও শূন্য রয়েছে। যার ফলে শীর্ষ দু’টি পদ ফাঁকা থাকায় এক ধরনের স্থবিরতার মধ্যে চলছে প্রশাসনিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো: রফিকুল আলম বেগকে চার বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি। কিন্তু গত এক মাস আগে তার মেয়াদ শেষ হওয়ায় নতুন করে কাউকে নিয়োগ দেননি বিশ্ববিদ্যালয়ের আচার্য।

এদিকে শীর্ষ এই পদগুলোতে কাউকে নিয়োগ না দেওয়ায় বিভিন্ন মহলে দেখা দিয়েছে সংশয়। এমনকি কবে এ দু’টি পদে নিয়োগ দেয়া হবে তাও কেউ বলতে পারছেন না। সংশ্লিষ্টরা মনে করছেন, রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীদের প্রশাসনিক ও একাডেমিক কাজে ব্যাঘাতসহ অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলা করতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ভূমিকা পালন করেন উপাচার্য। এই পদে যদি কেউ না থাকে তাহলে নান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে।

২০১০ সালের ১২ অক্টোবর রাষ্ট্রপতি ও আচার্য ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক বিভাগের অধ্যাপক ড. মর্ত্তুজা আলীকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেন। ২০১৪ সালের ১১ অক্টোবর প্রো-ভিসির মেয়াদকাল শেষ হয়। তার মেয়াদকাল শেষ হলেও এখনও নিয়োগ হয়নি নতুন প্রো-ভিসি। ফলে প্রতিনিয়ত নানা প্রশাসনিক জটিলতা ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা বিঘ্ন ঘটছে।

এছাড়া বর্তমানে ক্যাম্পাসের ভেতর ছাত্রলীগের দলীয় কোন্দল ও বহিরাগতদের নৈরাজ্য প্রকট আকার ধারণ করেছে। গত কয়েকমাসে রুয়েটে ছাত্রলীগের দুই প্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ, আধিপত্য বিস্তার এমনকি ক্যাম্পাসের ভেতরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ফলে যে কোন সময় সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করছেন রুয়েটের কয়েকজন শিক্ষক। তাই ক্যাম্পাসে অপ্রীতিকর কোন ঘটনা ঘটে যাওয়ার আগেই তারা যোগ্য কাউকে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

রুয়েটের রেজিস্ট্রার দফতর সূত্রে জানা যায়, ভিসি না থাকায় ইতোমধ্যে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের নানা প্রশাসনিক কার্যক্রম। বিভিন্ন কাজে আর্থিক অনুমোদন ও নানা ধরনের আবেদনপত্রে স্বাক্ষরসহ প্রশাসনিক কাজগুলো ভিসি ছাড়া কেউ করতে পারেন না। তাই এক ধরনের স্থবিরতার মধ্যে রয়েছে প্রশাসনিক কার্যক্রম।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন বলেন, প্রশাসনিক বিভিন্ন কাজের জন্য ভিসির অনুমোদন নিতে হয়। কিন্তু ভিসি না থাকায় কোন কাজ করা সম্ভব হচ্ছে না। অনেক কাজ আংশিক করার পর অনুমোদনের জন্য আটকে আছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মনে করেন, ভিসি পদে দলীয় পরিচয়কে বিবেচনা না করে সৎ নীতিবান, মেধাবী ও যোগ্য ব্যক্তিকেই যেন নিয়োগ দেয়া হয়। যিনি রুয়েটের প্রশাসনিক, একাডেমিক, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবেন।

ট্যাগ: উপাচার্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নায়কের’ ইনজুরিতে চিন্তায় উরুগুয়ে

পরবর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮ বছরে পদার্পণ

পরবর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮ বছরে পদার্পণ

হলি আর্টিজান

ফুলেল শ্রদ্ধায় হলি আর্টিজানে নিহতদের স্মরণ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT