চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা চেম্বারের নতুন সভাপতি ওসামা তাসীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৮
অর্থনীতি
A A

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন পোশাক খাতের ব্যবসায়ী ওসামা তাসীর। তিনি ২০১৯ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন।

একইসঙ্গে ওয়াকার আহমেদ চৌধুরী ঊর্ধ্বতন সহসভাপতি ও ইমরান আহমেদ সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

শনিবার ঢাকা চেম্বার মিলনায়তনে ডিসিসিআইয়ের ৫৭তম বার্ষিক সাধারণ সভায় তাকে আনুষ্ঠানিকভাবে সভাপতি ঘোষণা করা হয়।

Banglabid

ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকরা হলেন- আশরাফ আহমেদ, দ্বীন মোহাম্মদ, এনামুল হক পাটোয়ারী, রাশেদুল করিম মুন্না ও শামস্ মাহমুদ।

ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি ওসামা তাসীর বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতের একজন সফল উদ্যোক্তা। তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি শতভাগ তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ফোর উইংস লিমিটেডের চেয়ারম্যান।

১৯৯২ সাল থেকে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের ওভেন গার্মেন্ট তৈরি করছেন ওসামা তাসীর। যেগুলো মূলত ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চিলি, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি হয়ে থাকে।

Reneta

২০১৪ সালে ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতির দায়িত্ব পালন করেন ও ২০০৭-২০০৮ মেয়াদে বিজিএমইএ’র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়াও তিনি ২০০৯-২০১০ সালে ডা্চ্-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা চেম্বার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেপালে বাস খাদে পড়ে নিহত ২৩

পরবর্তী

আবারও আইটেম গানে মাহিয়া মাহি

পরবর্তী

আবারও আইটেম গানে মাহিয়া মাহি

সিরিজ জিততে বাংলাদেশের চাই ১৯১

সর্বশেষ

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু করা হয়েছে।

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT