চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জিততে বাংলাদেশের চাই ১৯১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পয়সা উসুল! মিরপুরে খেলা দেখতে আসা দর্শকরা শুরুতে বলতে পারতেন এমন কথাই। টি-টুয়েন্টি ক্রিকেট যে কারণে জনপ্রিয় তার সব উপাদানই থাকল উইন্ডিজের ব্যাটিংয়ে। দেখা গেল চার-ছক্কার ফুলঝুরি। কিন্তু প্রতিপক্ষ যেহেতু বাংলাদেশ, তখন কি সেটি উপভোগের হয়? টাইগার বোলাররা পরে টপাটপ ক্যারিবীয়দের উইকেট তুলে বইয়েছেন স্বস্তির বাতাসও।

শুরুর ১০ ওভার ১২ করে রান তোলা উইন্ডিজ ৪ বল আগেই গুটিয়ে গেছে ১৯০ রানে। সিরিজ জিততে বাংলাদেশের করতে হবে ১৯১ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালান এভিন লুইস। মিরপুর দেখে ‘ওয়ান ম্যান শো’। এ ওপেনার পৌঁষের সন্ধ্যায় ঝড়ান ছক্কার বৃষ্টি। ৮ ছক্কা ও ৬ চারে তার সাজানো ৩৬ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস হতাশা বাড়ায় স্বাগতিকের।

Banglabid

মাহমুদউল্লাহ রিয়াদের বলে লুইস যখন এলবিডব্লিউ হন, ক্যারিবীয়দের সংগ্রহ তখন ৯.২ ওভারে ১২২/৩। রান তোলার গড় ১২-এর উপরে। বাংলাদেশের সামনে তখন বিশাল লক্ষ্য চোখ রাঙানি দিলেও পরের অংশে স্বস্তি নামান বোলাররা।

লুইস সাজঘরে ফেরার পর ১০ ওভারে উইন্ডিজ ব্যাটসম্যানরা নিতে পেরেছেন কেবল ৬৮ রান। ক্যারিবীয়দের আটকে রাখায় বড় অবদান মাহমুদউল্লাহর। এ অফস্পিনার লুইসকে আউট করার পরের বলেই এলবিডব্লিউ করেন শিমরণ হেটমায়ারকে (০)।

ইনিংসের দশম ওভারে জোড়া উইকেট তুললে রানে তোলার গতিও কমে আসে। শেষপর্যন্ত মাহমুদউল্লাহ নেন তিন উইকেট। সমান তিনটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

Reneta

ব্যাট হাতে লুইসের ঝড় আগেও দেখেছে মিরপুরের দর্শকরা। বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলে যাওয়া এ ওপেনার নিজ দেশের হয়েও তুললেন ঝড়। অতিমানবীয় ব্যাটিংয়ের দিনে ১৮ বলে তুলে নেন ফিফটি। তার দল পাওয়ার প্লের ৬ ওভারেই তুলে ফেলে ১ উইকেট হারিয়ে ৮৮ রান। অল্পের গড়া হয়নি বিশ্বরেকর্ড।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে পাওয়ার প্লের ৬ ওভারে সর্বোচ্চ ৯১ রান তোলা দল নেদারল্যান্ডস। সিলেটে ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে উইলিয়াম পোর্টারফিল্ড ও পল স্টার্লিংয়ের ঝড়ে দল ১৮৯ রান তাড়া করে জেতে। সে ম্যাচেই পাওয়োর প্লের শেষ ওভারের শেষ বলে ওপেনিং জুটি ভাঙার আগে স্কোরবোর্ডে জমা হয় ৯১ রান। উইন্ডিজ সেই রেকর্ড ছোঁয় এই সিরিজেই, সিলেটে প্রথম ম্যাচে ঠিক ৯১ রান করে তারা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও আইটেম গানে মাহিয়া মাহি

পরবর্তী

সবচেয়ে বেশী পকেটমারি হয় যে দশ শহরে

পরবর্তী
পকেটমার

সবচেয়ে বেশী পকেটমারি হয় যে দশ শহরে

সাংবাদিকরা কী করতে পারবেন, কী পারবেন না

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT