চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় আবার জুমানজি, আবার দ্য রক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

দুই বছর আগে মুক্তি পেয়েছিলো ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ছবি ‘জুমানজি’ ফ্রাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ছবিটি প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য অর্জন করে। যার ধারাবাহিকতায় খুব দ্রুতই পরবর্তী ছবির কাজ শুরু করেন নির্মাতা।

ছবির অন্যতম প্রযোজক এবং অভিনেতা ‘দ্য রক’ খ্যাত তারকা ডোয়াইন জনসন। দুনিয়াজুড়ে অগণিত ভক্ত তার। তাই নতুন ছবিতে তাকে দেখার আগ্রহটাও তীব্র অনেকের। ভক্তদের অপেক্ষা আর দীর্ঘ না করে শিগগিরই পর্দায় আসছেন রক।

আগামী ১৩ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘জুমানজি’ ফ্রাঞ্চাইজির নতুন ছবি ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও একই দিনে মুক্তি পাবে ছবিটি। আগের ছবির পরিচালক জেইক কাসডন-ই এ ছবি পরিচালনা করেছেন। পরিবর্তন হয়নি অভিনয়শিল্পীর তালিকাও। ডোয়াইন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক, কারেন গিলান, নিক জোনাসরা থাকছেন এ ছবিতে।

Banglabid

ছবিটি নিয়ে ডোয়াইন জনসন জানান, আগের ছবির গল্প যে পথে চলেছে সেই পথ ধরেই এগিয়েছে এ ছবি। তবে দর্শকরা এখানে নতুন এক ফ্যান্টাসির মধ্য দিয়ে যাবেন। এ ছবির সবকিছু আরো বেশি পরিণত এবং আকর্ষণীয়। আমরা বেশ উচ্ছ্বসিত কাজটি নিয়ে।’

১৯৯৫ সালের ‘জুমানজি’ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রবিন উইলিয়ামস। এছাড়াও ছিলেন কারস্টেন ডানস্ট, ডেভিড অ্যালান গ্রিয়ের, বনি হান্ট, জোনাথন হাইড, বেইব নিউওয়ার্থ প্রমুখ। ছবিটি সে সময় বেশ আলোড়ন তুলেছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুমানজিরকলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মীরাক্কেল’-এর জামিলের কেন এই হাল?

পরবর্তী

রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করলেন সু চি

পরবর্তী

রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করলেন সু চি

রাজধানীতে চীনা নাগরিকের মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার

সর্বশেষ

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT