চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. কামালের ফাউলের পরও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে নমনীয় ইসি: আ.লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
ড. কামাল

ড. কামাল হোসেন একের পর এক লাল কার্ড দেখানোর মতো ফাউল করে গেলেও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন নমনীয়তা প্রদর্শন করে যাচ্ছে বলে মন্তব্য করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

তারা বলছে: অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবাইকে গণতান্ত্রিক এবং আইনসিদ্ধ আচরণ করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান।

Banglabid

তিনি বলেন: বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা জয়-পরাজয় নির্ধারণের জন্য নির্বাচনে অংশ নেয়নি। তাদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। তারা নির্বাচনী প্রচারণার শুরু থেকেই প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নে‌য়নি, পোস্টার-ব্যানার না টাঙিয়ে নাশকতা, সন্ত্রাসের আর মিথ্যাচারের পথ বেছে নিয়েছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন: একদিকে তারা লাগাতার মিথ্যাচার করছে অন্যদিকে সন্ত্রাস এবং সহিংসতা চালিয়ে যাচ্ছে। যার অংশ হিসেবে ঐক্যফ্রন্ট নেতারা নির্বাচন কমিশন পুলিশ-সাংবাদিকসহ নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত সকলের প্রতি উস্কানি দিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন অত্যন্ত ধৈর্যের সাথে তা মোকাবেলা করছে। কোন প্রতিক্রিয়া এখন পর্যন্ত তারা দেখায়নি।

আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়: বিএনপি জামায়াত এবং ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে লাগাতার মিথ্যাচার এবং অপপ্রচার চালাচ্ছে। নিজেদের দলীয় কোন্দলকে পুঁজি করে তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে। এমনকি সরকার, প্রশাসন, নির্বাচন কমিশনসহ দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

Reneta

আজ থেকে ঐক্যফ্রন্টের সহিংসতার পরিমাণ আরও বাড়তে পারে বলে আশংকা করা হয় সংবাদ সম্মেলন থেকে। বলা হয়: গত কয়েক দিনে বিএনপি নেতাদের ফাঁস হওয়া ফোনালাপে দেখা গেছে তারা তাদের নেতাকর্মীদের দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতার জন্য নির্দেশনা দিচ্ছে। গতকালও দেশের বিভিন্ন অঞ্চলে তারা নাশকতা সৃষ্টি করেছে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনে সুনির্দিষ্ট অভিযোগ করেছি। এর পরিমাণ আরও বাড়তে পারে বলে আমরা আশংকা করছি৷ দেশবাসীকে এখন এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগইসিএকাদশ জাতীয় নির্বাচনড. কামালনির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাটোরে মুক্তিযোদ্ধাদের নির্বাচনী প্রচারণা

পরবর্তী

গণসংযোগ ও আলোচনা সভায় জমজমাট রাজশাহী

পরবর্তী

গণসংযোগ ও আলোচনা সভায় জমজমাট রাজশাহী

করোনা

২৫ জামায়াত নেতা নির্বাচন করতে পারবে

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT