নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন মুক্তিযোদ্ধা সংসদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা নাটোর কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড, নিচাবাজার, উত্তরা সুপার মার্কেটসহ শহরের বিভিন্ন পয়েন্টে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।







