চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. কামালের উক্তি গণতান্ত্রিক নয়, এটা রাস্তার ভাষা: কাদের

রুমন রেজা রুমন রেজা
৩:৪৩ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ, রাজনীতি
A A
ওবায়দুল কাদের

রাজধানীর পল্টনে গতকাল বিএনপির সমাবেশে সরকারকে নিয়ে প্রবীন রাজনৈতিক নেতা ড. কামাল হোসেনের উক্তিকে আপত্তিকর ও রাস্তার ভাষা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর, মেঘনা ও গোমমতি দ্বিতীয় সেতু নির্মাণ ও পুরনো তিনটি সেতুর পূণর্বাসন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সমাবেশে ড. কামাল হোসেন সরকারকে লাথি মেরে উচ্ছেদ করবে বলে যে বক্তব্য দিয়েছেন, তা গণতান্ত্রিক ভাষা হতে পারেনা, এটা রাস্তার ভাষা। তার মতো ব্যক্তি কী করে এমন রাস্তার ভাষায় কথা বলে? তিনি সীমা ছাড়িয়ে গেছেন।

Banglabid

বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি আন্দোলনের নামে আবারো দেশে জ্বালাও পোড়াও করে সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী উপযুক্ত জবাব দিবে বলেও জানান ওবায়দুল কাদের।

বেগম খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়ার এটা কোন রাজনৈতিক মামলা না। তার এই মামলা সরকার করেনি। তার মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলা। তাকে রাজনৈতিকভাবে মুক্ত করার সুযোগ নেই। এটা কারামুক্ত করা আদালতের ব্যাপার। আর এই মামলা বিলম্বের জন্য বিএনপি নিজেরাই দায়ী বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, তারা সময়মতো আদালতে হাজিরা দিলে এই মামলা অনেক আগেই নিষ্পত্তি হয়ে যেতো।

Reneta

আওয়ামী লীগ সরকার গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমনাত্রী ওবায়দুল কাদের বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনার অংশ হিসেবে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় তিনটি সেতু জাপানের সহায়তায় আধুনিক ও যুগোপযোগী করে চার লেনে নির্মাণ করা হয়েছে। জাপানি কোম্পানি জাইকা আজ এই সেতু তিনটি আমাদের কাছে হস্তান্তর করল। সেতু তিনটির কাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগে সম্পন্ন করায় ১৩ শ’ ৮৮ কোটি টাকা ব্যয় কম হওয়ায় জাপান সরকারের প্রতি ধন্যবাদ জানান তিনি। এই তিনটি সেতু দৃষ্টান্ত ও দেশের সড়ক পরিবহন ও সেতু বিভাগের সকল প্রকৌশলী ও ঠিকাদারদের জন্য শিক্ষনীয় ও অনুকরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

চার লেন বিশিষ্ট এই সেতু তিনটি দেশের সর্ববৃহৎ মহাসড়ক ঢাকা-চট্টগ্রমের সাথে যোগাযোগ ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে সম্ভব এবং সহজ হবে বলে মন্তব্য করেন মন্ত্রী ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রল আর ষড়যন্ত্রের সন্দেহ প্রভাব ফেলছে করোনা মোকাবেলায়

পরবর্তী

চাকরি সংরক্ষণ, পদোন্নতির ক্ষেত্রে ‘কোটা’ মৌলিক অধিকার নয়: ভারতীয় আদালত

পরবর্তী

চাকরি সংরক্ষণ, পদোন্নতির ক্ষেত্রে ‘কোটা’ মৌলিক অধিকার নয়: ভারতীয় আদালত

দ্রুত দুই উইকেট তুলে ম্যাচে ফিরল বাংলাদেশ

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT