চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্র করলো ম্যানইউ, ম্যান সিটির হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের গোল শূন্য ড্র আর নগর প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার সিটির হার। তবে ম্যানসিটি হেরে গেলেও নক আউট পর্বের টিকিট নিশ্চিত হয়েছে। আর নক আউট পর্বের টিকিট পেতে ম্যানইউয়ের তাকিয়ে থাকতে হবে পরের ম্যাচের দিকে।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে নেদারল্যান্ডসের দল পিএসভি আইন্দহোভেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইউনাইটেড। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পিএসভির মাঠ থেকে ২-১ গোলে হেরে ফিরেছিল ইংল্যান্ডের দলটি।

বুধবার রাতে ম্যাচের অধিকাংশ সময় বল ইউনাইটেডের দখলেই ছিল। প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে অনেকবার আক্রমণেও ওঠে তারা, কিন্তু গোলের দেখা পায়নি। ৩৭তম মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিল ইউনাইটেড। কিন্তু মার্সিয়ালের শট কোনোমতে পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

Banglabid

দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ফন গালের শিষ্যরা। ফলে হতাশ হতে হয় স্বাগতিক সমর্থকদের। শেষ রাউন্ডে ভলফ্সবুর্গকে হারাতে পারলে অন্য ম্যাচের উপর নির্ভর না করেই পরের রাউন্ডের টিকেট পাবে ইউনাইটেড।

গ্রুপে পর্বের ফিরতি লেগের ম্যাচেও জুভেন্টাসের কাছে হেরেছে ম্যানচেস্টার সিটি। ইতালির তুরিনে বুধবার রাতে মারিও মানজুকিচের একমাত্র গোল জুভেন্টাসের জয় এনে দেয়। তবে এই হারের পরও জুভেন্টাসের সঙ্গে প্রতিযোগিতাটির নকআউট পর্বে উঠেছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।

১৮ মিনিটে তৈরি করা প্রথম ভালো সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় জুভেন্টাস।

Reneta

প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে পল পগবার মাপা ক্রসে মানজুকিচের নেওয়া ভলি সিটি গোলরক্ষক জো হার্টকে পরাস্ত করে।

প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে সমতা আনার বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে ম্যানচেস্টার সিটি। রেফারির শেষ বাঁশি বাজলে হার নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT