চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউকে খুশি করার জন্য উনি এটি করেছেন: অ্যাটর্নি জেনারেল

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
২:৪২ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের একজন সংবাদদাতা অফিসে বসে সংবাদ প্রস্তুত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া ‘কাউকে খুশি করার জন্য এবং অন্য কোন উদ্দেশে’ ড. ইউনূস ইস্যুতে বিবৃতি’র বিষয়টি আলোচনায় এনেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

ড. ইউনুস ইস্যুতে পাল্টা বিবৃতি দিতে অস্বীকৃতি জানানো ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস বিষয়ে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে কোন পাল্টা বিবৃতি দেয়ার নির্দেশনা দেয়া হয়নি। আমি নিজে যেখানে অ্যাটর্নি জেনারেল হিসেবে আগেই বলে দিয়েছি যে ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে ১৬০ জনের দেয়া স্টেটমেন্ট সঠিক হয়নি। সেখানে কোন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কিংবা অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের কি আর কোন বিবৃতিতে সাইন নেয়ার প্রয়োজন আছে? আমি মনে করি কাউকে খুশি করার জন্য অন্য কোন উদ্দেশে উনি এটি করেছেন।’

এমন প্রেক্ষাপটে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হবে কি না, জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি তো ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কেউ না। কারণ, আমি তো ওনার নিয়োগকারী কর্তৃপক্ষ নই। তাই আমি বলতে পারবো না যে ওনার বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হবে কি না?’

Banglabid

অ্যাটর্নি জেনারেল বসে আছেন লাইব্রেরির সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিত করতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ শতাধিক বিজয়ী প্রধানমন্ত্রী বরাবর যে খোলা চিঠি দিয়েছিলেন তার বিপরীতে বিবৃতি দিতে সোমবার অস্বীকৃতি জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাষ্ট্রের আইন কর্মকর্তা এমরান আহম্মদ ভূঁইয়া সোমবার সাংবাদিকদের বলেন, ‘রোববার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে ড. ইউনূসের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়। যেখানে সোমবার বিকেল ৪টার মধ্যে বিবৃতি স্বাক্ষর করার কথা বলা হয়। তবে আমি ব্যক্তিগতভাবে স্বাক্ষর করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। আমি স্বাক্ষর করার সাথে একমত নই। আমি মনে করি ড. ইউনুসের বিষয়ে যে বিবৃতি ও পাল্টা বিবৃতি দেয়া হচ্ছে সেটির প্রয়োজন নেই। ড. ইউনূসকে ‘বিচারিক হয়রানি’ করা হচ্ছে। আর আমি মনে করি ওনার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে তা অন্যভাবে ডিল করা যেত। এটা এক প্রকারে ওনাকে প্রেশারে রাখার জন্যই করা হচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। উনি বাংলাদেশের জন্যই যে শুধু সম্মান বয়ে এনেছেন তা কিন্তু নয়, উনি সারা পৃথিবীর জন্য সম্পদ।’

সম্প্রতি বারাক ওবামা ও হিলারি ক্লিনটনসহ বিশ্বের ১৬০ জন সুপরিচিত ব্যক্তি ও নেতা অধ্যাপক ইউনুসের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি দিয়েছেন। একশ’র বেশি নোবেল বিজয়ীর দেয়া ওই চিঠিতে ড. ইউনুসের বিরুদ্ধে হওয়া মামলার বিচারকাজ স্থগিত করার জন্য প্রধানমন্ত্রীকে আহবান জানানো হয়। সেই সঙ্গে ওই চিঠিতে বিগত দুটি নির্বাচনের বৈধতার সংকট ছিলো জানিয়ে সামনের নির্বাচনের দিকে নজর রয়েছে বলে উল্লেখ করা হয়। তবে এই চিঠির প্রতিবাদ জানিয়ে গত কয়েকদিনে পাল্টা বিবৃতি দিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী, পেশাজীবীসহ দেশের ৫০ সম্পাদক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটর্নি জেনারেলডেপুটি অ্যাটর্নি জেনারেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত

পরবর্তী

উত্তেজনায় ভরপুর কারিনার ছবির ট্রেলার!

পরবর্তী
কারিনার চরিত্রের দৃশ্য, উত্তেজনাপূর্ণ সিনেমার ট্রেলার. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তেজনায় ভরপুর কারিনার ছবির ট্রেলার!

তামিমের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

'নগদে'র সঙ্গে তামিমের ‘আজীবন’ চুক্তি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হাম সংক্রান্ত গবেষণার ফলাফল অবহিতকরণ সভা।

হামে আক্রান্ত ৬৫ শতাংশ শিশুই অপুষ্টির শিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT