চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু নিয়ে আরও সতর্কতা জরুরি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১১:২৬ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২১
সম্পাদকীয়
A A
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র, রোগীরা শয্যাশায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার মধ্যেই দিন দিন নিজের চোখ রাঙানো উপস্থিতি জানান দিচ্ছে ডেঙ্গুজ্বর। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২১৮ জন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদন বলছে, এ নিয়ে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, ৪ আগস্ট সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১৮ জন। তাদের মধ্যে ঢাকায় ২০৮ জন ও ঢাকার বাইরে রয়েছেন ১০ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১২ জন এবং অন্যান্য বিভাগে সর্বমোট ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে সর্বমোট রোগী ভর্তি হয়েছিল তিন হাজার ৯০১ জন। তাদের মধ্য থেকে একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত হয়েছেন দুই হাজার ৮৩৬ জন রোগী। সুস্থতার হার ইতিবাচক হলেও এখনকার কোভিড মহামারির সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ঝুঁকিপূর্ণ। এ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও উদ্যোগী হতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য পাঠানো হলেও আইইডিসিআর এখনও কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি। করোনা মহামারির এই সময়ে আইইডিসিআর সহ নানা প্রতিষ্ঠানের কার্যপরিধি সীমিত। এরপরও ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ বিবেচনায় নিয়ে মৃত্যুর পর্যালোচনা দ্রুত সমাপ্ত করা জরুরি। একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারসহ সংশ্লিষ্টদের ডেঙ্গু দমনে ওষুধ স্প্রে সহ যথাযথ উদ্যোগ গ্রহণ করতে আমরা আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: ডেঙ্গুসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশব্যাপী শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালন

পরবর্তী

একদিনে ভ্যাকসিন নিলেন ৩ লাখের বেশি মানুষ

পরবর্তী
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য নারী স্বাস্থ্যকর্মী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে ভ্যাকসিন নিলেন ৩ লাখের বেশি মানুষ

লিওনেল মেসি বার্সেলোনা জার্সিতে, চ্যাম্পিয়ন্স লিগের বল হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনায় থাকছেন না মেসি

সর্বশেষ

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT