চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু ঠেকাবে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

আজ বুধবার পুরান ঢাকার নাজিরাবাজার, কাজী আলাউদ্দিন রোড ও সংলগ্ন এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিজিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে। আমাদের ছোট্ট একটি অফিস রয়েছে যেখানে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ হয়। সেই সঙ্গে ঢাকা সিটির উন্নয়নেও প্রতিষ্ঠানটি কাজ করে।  কিভাবে মানুষকে ডেঙ্গু থেকে রক্ষা করা যায় এ বিষয়ে আলাপ করেছি।’

Banglabid

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র।  তাদের বাংলাদেশে কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অফিস রয়েছে সেখান থেকে ডেঙ্গু প্রতিরোধে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

পরে মার্কিন রাষ্ট্রদূত এলাকাবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।  এ সময় তিনি পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার হাজীর বিরিয়ানি, বাখরখানি, ও মাঠার স্বাদ গ্রহণ করেন।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার খুব সুস্বাদু উল্লেখ করে তিনি আতিথেয়তার জন্য দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ধন্যবাদ জানান।  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএসসিসিডেঙ্গু নিয়ন্ত্রণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চুক্তি পাকা করতে তুরিনে ডি লিট

পরবর্তী

মুম্বাই হামলার মূলহোতা পাকিস্তানে গ্রেপ্তার

পরবর্তী
হাফিজ সাইদ-মুম্বাই হামলা

মুম্বাই হামলার মূলহোতা পাকিস্তানে গ্রেপ্তার

নুসরাত

নুসরাত না থাকলেও ফল প্রকাশ হয়েছে ঠিকই

সর্বশেষ

ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT