চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাই হামলার মূলহোতা পাকিস্তানে গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
হাফিজ সাইদ-মুম্বাই হামলা

২০০৮ সালের মুম্বাই হামলার মূলহোতা হাফিজ সাইদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। তাকে বিচারিক হেফাজতে রাখা হয়েছে।

হাফিজ লাহোর সন্ত্রাস দমন আদালতে হাজিরা দেয়ার উদ্দেশ্যে লাহোর থেকে গুজরানওয়ালা যাচ্ছিলেন। পথে পাকিস্তানের পাঞ্জাব পুলিশের সন্ত্রাস দমন বিভাগের (সিটিডি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

সেখান থেকে আদালতে নিয়ে গেলে আদালত তাকে লাহোরের উচ্চ নিরাপত্তা বিশিষ্ট কোট লাখপাত কারাগারে পাঠান।

Banglabid

জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা এবং পাকিস্তানি দাতব্য গ্রুপ জামাতুদ-দাওয়ার প্রধান হাফিজ সাইদের বিরুদ্ধে পাকিস্তানে ২৩টি সন্ত্রাসের মামলা রয়েছে। ২০০৮-তে ভারতের মুম্বাইয়ে হওয়া সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীও তিনিই।

কিন্তু ভারতের ওই কুখ্যাত জঙ্গি হামলায় সরাসরি অভিযুক্ত হওয়ার পরও হাফিজ সাইদকে পাকিস্তানে সবার সামনে ঘুরে বেড়াতে দেখা গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সরকার হাফিজের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ দায়ের করে। সিটিডি’র প্রথম প্রতিবেদনে জঙ্গিবাদে অর্থ যোগানো ও অর্থ পাচারসহ একাধিক অপরাধের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

Reneta

২০১৭ সালে হাফিজ সাইদ ও তার ৪ সহযোগীকে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে পাকিস্তান সরকার আটক করে। কিন্তু পাঞ্জাবের জুডিশিয়াল রিভিউ বোর্ড তাদের বন্দীদশা বাড়ানোর আবেদন প্রত্যাখ্যান করে ১১ মাস পরই মুক্তি দিয়ে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুম্বাই হামলাহাফিজ সাইদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT