চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু আর বন্যা পরিস্থিতি নিয়েও ভাবুন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:০৩ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৯
সম্পাদকীয়
A A

ডেঙ্গু জ্বর আর বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করলেও হঠাৎ যেন এ বিষয়ে আলোচনা ও কর্মযজ্ঞ থেমে গেছে। ডেঙ্গুর বিষয়টি আবারও আলোচনায় এসেছে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাদৎ হোসেন হাজরার মৃত্যুর পর।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়: রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. শাহাদৎ হোসেন হাজরা।

হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুতে ডেঙ্গুর বিষয়টি অস্বীকার করলেও হবিগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে: বেশ কিছুদিন ধরেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন শাহাদৎ হোসেন। এমনকি রোববার সকালে কার্যালয়ে গিয়ে দায়িত্ব পালন করেন তিনি। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সমন্বয় সভায়ও অংশ নেন। এ সময় অসুস্থ হয়ে পড়লে শাহাদৎ হোসেন সেখান থেকে চলে আসেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়: এরপর তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৪টার দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা ডা. শাহাদৎকে ঢাকায় পাঠিয়ে দেন। পরে রাত সাড়ে ১০টার দিকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের হিসাবে, জুলাই মাসের প্রথম তিন সপ্তাহে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন মোট ৪ হাজার ৪শ’ ৫৯ জন। গত ২৪ ঘণ্টায় ২৯৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সরকারী হিসাবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ৬ হাজার ৫শ ৭০জন।

অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় বলতে গেলে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাসস্থান, বিশুদ্ধ পানি, খাদ্য সংকটসহ নানা ধরনের রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে দূর্গত মানুষ। গণমাধ্যমে প্রতিনিয়ত তাদের করুণ অবস্থার চিত্র উঠে আসছে। কিন্তু সেই অনুযায়ী তেমন কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। তাদের সহায়তায় কাজ যে একেবারেই হচ্ছে না, তবে এই পদক্ষেপ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

Reneta

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বর ও এডিস মশা প্রতিরোধে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় প্রশাসনের যেমন দক্ষতার পরিচয় দিতে হবে, ঠিক তেমনই বন্যাকবলিত অঞ্চলে মানুষের পাশে সংশ্লিষ্ট সরকারি দপ্তরসহ সবাইকে এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডেঙ্গুবন্যাসম্পাদকীয়সিভিল সার্জন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২ মাস পর ইরানের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই হবে: শিক্ষামন্ত্রী

এপ্রিল ২৫, ২০২৬

বেঞ্চের শক্তি বাড়াতে টি-টুয়েন্টি আদর্শ প্ল্যাটফর্ম: মুশতাক

এপ্রিল ২৫, ২০২৬

টি-টুয়েন্টি দলে মোস্তাফিজ-নাহিদের না থাকাকে সুযোগ হিসেবে দেখছে নিউজিল্যান্ড

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে ফের সক্রিয় ইডি

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT