চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডুব’-এর একমাত্র গান নিয়ে আসছেন ফারুকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

চলতি বছরের বহুল প্রতীক্ষিত ও আলোচিত ছবি ‘ডুব’। মুক্তির আগেই যা রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারটি সেই আলোচনা ও ছবিটি নিয়ে সিনেপ্রেমীদের আগ্রহ আরো জোরালো করেছে। আর এরমধ্যেই শোনা গেল এবার আসছে ‘ডুব’-এর একমাত্র গান ‘আহারে জীবন’।

আসছে ২৭ তারিখেই বাংলাদেশ ও ভারতে একযুগে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ও তারকাসমৃদ্ধ সিনেমা ‘ডুব’। ছবিটি নিয়ে এমনিতেই আগ্রহের কমতি নেই দেশীয় দর্শকদের। বেশ কয়েকটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালেও ছবিটির প্রদর্শনী ও প্রতিযোগিতা বিভাগে লড়াই করেছে। অর্জন করেছে পুরস্কারও। সম্প্রতি ছবির ট্রেলার রিলিজ হওয়ার পর এবার ছবিতে ব্যবহৃত একমাত্র গান নিয়ে আসছেন নির্মাতা ফারুকী।

আসছে ১২ অক্টোবর বৃহস্পতিবার জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে রিলিজ পাবে ‘আহারে জীবন’ গানটি, এমনটাই জানিয়েছেন নির্মাতা। জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটের গাওয়া গানটির দৃশ্যধারণ হয়েছে গেল ১০ আগস্ট রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলে।

Banglabid

জনপ্রিয় কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের জীবনের সঙ্গে কাহিনী মিল থাকার অভিযোগে চলতি বছরের শুরুতেই সেন্সর বোর্ডে আটকে যায় দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। প্রায় ছয় মাস প্রিভিউ কমেটি, সেন্সর বোর্ডে আটকে থাকার পর কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে অবশেষে গত আগস্টে ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। ছবিতে কেন্দ্রীয় চার চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান, তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্ণো মিত্র। বলা হচ্ছে, এটিই এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি। যার প্রযোজনায় আছে জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহারে জীবনইরফানচিরকুটডুবতিশাফারুকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উইন্ডোজ ফোন থেকে সরে এল উইন্ডোজ সৃষ্টিকারী মাইক্রোসফট

পরবর্তী

১৯ অক্টোবর থেকে বাংলাদেশে পেপ্যাল যাত্রা শুরু

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ অক্টোবর থেকে বাংলাদেশে পেপ্যাল যাত্রা শুরু

বাংলাদেশ ক্রিকেটার মাঠে প্রস্তুত, বৃষ্টির কারণে খেলা বন্ধের সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেঞ্চুরি কেড়ে নিল বৃষ্টি

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT