চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরি কেড়ে নিল বৃষ্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
মেহেদী হাসান

মেহেদী হাসান

বৃষ্টি চলতি জাতীয় লিগে ঘুরেফিরে হানা দিচ্ছে। এর মাঝে চলছে ব্যাট-বলের ঝলকও। সোমবার খুলনা ও রংপুরের বৃষ্টিবিঘ্নিত ম্যাচেই যেমন আলো কাড়লেন মেহেদী হাসান। তার ৮৮ রানের ইনিংসটি আবার তিনঅঙ্কে পৌঁছাতে পারেনি বৃষ্টির কারণেই।

খুলনার ডানহাতি ব্যাটসম্যান মেহেদী দ্বিতীয় রাউন্ডে ১৭৭ রানের ইনিংস খেলেছেন। সেবার ডাবল সেঞ্চুরি ছোঁয়া হয়নি, চতুর্থ রাউন্ডে হল না অবধারিত সেঞ্চুরিটি! ১৩৩ বলে ১৫ চারের ইনিংস তার। তবে দল ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে।

খুলনা ও রংপুর বিভাগের প্রথম স্তরের ম্যাচটিতে শেষদিনে মাঠে গড়িয়েছে কেবল ৩৩ ওভারের খেলা। দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হাতে রেখে ২২ রানে দিন শুরু করা খুলনা ১ উইকেটে ১৪১ তোলার পর বৃষ্টি বিভ্রাট। মেহেদীর দিনে রবিউল ইসলাম রবি ২৯ রানে ফিরেছেন।

প্রথম স্তরের অন্য ম্যাচটিও ড্রয়ে থেমেছে। ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগের লড়াইয়ে শেষদিনে মাঠে বলই গড়ায়নি। ঢাকা প্রথম ইনিংসে ২৫০ করেছিল। জবাবে রংপুরের সংগ্রহ ছিল ২৯৯। ঢাকার দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১০ তোলার পর ম্যাচ বৃষ্টির পেটে।

বর্তমান চ্যাম্পিয়ন খুলনা লিগে ৪ রাউন্ড শেষে ১৪ পয়েন্টে শীর্ষে আছে। রংপুর ও ঢাকা বিভাগের পয়েন্ট সমান ৮ করে। বরিশাল বিভাগের সংগ্রহ সেখানে ৬ পয়েন্ট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ ২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT