চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২০
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক।

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন ম্যারাডোনার মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়ে বলেছেন, আমাদের কিংবদন্তির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা, সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ম্যারাডোনা নিজ দেশের ঘরোয়া লিগের দল জিমনেসিয়ার কোচের দায়িত্বে ছিলেন। ১৯৬০ সালে জন্ম নেয়া মহানায়কের ৬০তম জন্মদিন ছিল গত ৩০ অক্টোবর।

Banglabid

গত কিছুদিন ধরেই শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না ম্যারাডোনার। সুস্থভাবে বাঁচতে ছাড়তে হবে মদের নেশা, এভাবেই তার পরিবারকে হুঁশিয়ার করে দিয়েছিলেন চিকিৎসকরা। পরামর্শ মেনে সপ্তাহ দুই আগে পানাসক্তি ছাড়তে নিরাময় কেন্দ্রে ভর্তি হয়েছিলেন তিনি।

আর্জেন্টাইন কিংবদন্তি নভেম্বরের প্রথম সপ্তাহে অ্যানেমিয়া ও ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে বুয়েন্স আয়ার্সের ইপেন্সা ক্লিনিকে ভর্তি হয়েছিল। পরে তাকে লা প্লাটার অলিভিওস ক্লিনিকে স্থানান্তর করে অস্ত্রোপচার করাতে হয়। ৮০ মিনিটের অস্ত্রোপচারে মস্তিষ্ক থেকে জমাটবাঁধা রক্ত অপসারণ করা হয়।

Reneta

জাতীয় দল জার্সিতে ৯১ ম্যাচে ৩৪ গোল করেছেন ম্যারাডোনা। খেলেছেন চারটি বিশ্বকাপে। ৩৭ বছর বয়সে আর্জেন্টিনার জার্সি তুলে রাখেন ১৯৯৭ সালে।

১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একক নৈপুণ্যে শিরোপা জেতান ম্যারাডোনা। ফাইনালে ওয়েস্ট জার্মানিকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার জেতা দুই বিশ্বকাপের দ্বিতীয়টি ছিল সেটি। নাম্বার-১০ ম্যারাডোনা ওই আসরে করেছিলেন ৫ গোল।

পরের বিশ্বকাপেও আলবিসেলেস্তেদের ফাইনালে তুলেছিলেন ম্যারাডোনা। ট্রফি হাতছাড়া হয়ে যায় সেবার। তারপরের আসর যুক্তরাষ্ট্রে, তিনিই ছিলেন দলনেতা। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে ফিরে আসতে হয় ড্রাগ টেস্টে পজিটিভ হয়ে। গ্রুপপর্বে নাইজেরিয়ার বিপক্ষে জিতে বাড়ির পথ ধরেন। জাতীয় দলে সেটাই শেষ ম্যাচ।

ক্লাব ক্যারিয়ারে সোনালি সময় কাটিয়েছেন ইতালিয়ান ক্লাব নাপোলিতে। তাদের হয়ে দুবার সিরি আ ও উয়েফা কাপ জিতেছেন। শুরুটা হয়েছিল ১৬ বছর বয়সে, আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে পেশাদার ক্যারিয়ার যাত্রা কিশোরকালে।

পরে বাঁ-পায়ের জাদুতে মাতিয়ে রাখেন ফুটবলবিশ্ব। নাপোলি ছাড়াও লিওনেল মেসির ক্লাব বার্সেলোনা মাতিয়েছেন। খেলেছেন বোকা জুনিয়র্স, সেভিয়া ও নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে।

কোচিংয়ে এসে আর্জেন্টিনার কোচের দায়িত্বও পালন করেছেন। রেসিং ক্লাব, দোরাডোস ও জিমনেসিয়ায় ছিল ক্লাব কোচিং ক্যারিয়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাডিয়েগো ম্যারাডোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফুলের ব্যবসায় ধস, বিক্রি কমেছে অর্ধেকেরও বেশি

পরবর্তী

ম্যারাডোনার কিছু স্মরণীয় উক্তি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যারাডোনার কিছু স্মরণীয় উক্তি

ডিয়েগো চিরস্থায়ী: মেসি

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT