চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিয়েগো চিরস্থায়ী: মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০২০
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

সাবেক গুরু ও স্বদেশি কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুশোক ছুঁয়ে যাচ্ছে লিওনেল মেসিকে। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়কের কোচিংয়ে ২০১০ বিশ্ব আসরে খেলেছিলেন আলবিসেলেস্তেদের বর্তমান অধিনায়ক।

হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা। তার মৃত্যুর পর মেসির অফিসিয়াল ফেসবুক পাতায় করা এক পোস্টে ফুটে উঠেছে কিংবদন্তিকে হারানোর শোক।

ম্যারাডোনার সাথে নিজের দুটি ছবি জুড়ে দিয়ে মেসি পোস্টে লিখেছেন, ‘সকল আর্জেন্টাইন এবং ফুটবলের জন্য একটি অত্যন্ত বেদনার দিন। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু হারিয়ে যাননি। কারণ ডিয়েগো চিরস্থায়ী।’

Banglabid

‘তার সাথে উপভোগ করা সমস্ত সুন্দর মুহূর্তগুলো আমি স্মৃতিতে রাখব এবং তার পরিবার ও বন্ধুদের আমার মনের গভীর থেকে সমবেদনা জানাতে চাই। চিরশান্তিতে থাকুন।’

জাতীয় দল জার্সিতে ৯১ ম্যাচে ৩৪ গোল করেছেন ম্যারাডোনা। খেলেছেন চারটি বিশ্বকাপে। ৩৭ বছর বয়সে আর্জেন্টিনার জার্সি তুলে রাখেন ১৯৯৭ সালে।

Reneta

১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একক নৈপুণ্যে শিরোপা জেতান ম্যারাডোনা। ফাইনালে ওয়েস্ট জার্মানিকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার জেতা দুই বিশ্বকাপের দ্বিতীয়টি ছিল সেটি। নাম্বার-১০ ম্যারাডোনা ওই আসরে করেছিলেন ৫ গোল।

পরের বিশ্বকাপেও আলবিসেলেস্তেদের ফাইনালে তুলেছিলেন ম্যারাডোনা। ট্রফি হাতছাড়া হয়ে যায় সেবার। তারপরের আসর যুক্তরাষ্ট্রে, তিনিই ছিলেন দলনেতা। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে ফিরে আসতে হয় ড্রাগ টেস্টে পজিটিভ হয়ে। গ্রুপপর্বে নাইজেরিয়ার বিপক্ষে জিতে বাড়ির পথ ধরেন। পরে মেসিদের নিয়ে ২০১০ বিশ্বকাপে বেশিদূর যেতে পারেননি কোচ ম্যারাডোনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাডিয়েগো ম্যারাডোনামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যারাডোনার কিছু স্মরণীয় উক্তি

পরবর্তী

ম্যারাডোনার সাথে ‘স্বর্গে’ ফুটবল খেলবেন পেলে

পরবর্তী

ম্যারাডোনার সাথে ‘স্বর্গে’ ফুটবল খেলবেন পেলে

করোনাভাইরাস

করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল, একদিনে মৃত্যু ১২ হাজারের বেশি

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT